Dry Fruits: দিনের কোন সময়ে ড্রাই ফ্রুটস খেলে মিলবে বেশি উপকারিতা? জানুন কী বলছে আয়ুর্বেদ
বাদাম, শুকনো ফল, বীজ—শরীরে রোগ থাকুক না থাকুক, এসব খাবার রোজ খাওয়া দরকার। এগুলো শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমায়।
খিদে পেলে স্ন্যাকস হিসেবে খাওয়া যায় শুকনো ফল আর বাদাম। আবার সকালে খালি পেটেও এগুলো খেলে উপকারিতা মেলে। তাও সঠিক নিয়মে ড্রাই ফ্রুটস খাওয়া দরকার।
যখন-তখন ড্রাই ফ্রুটস খেলেই হয় না। ড্রাই ফ্রুটসের সমস্ত উপকারিতা পেতে হলে আপনাকে মানতে হবে সঠিক নিয়ম। আর সব বাদাম ও শুকনো ফল একই উপায়ে খাওয়া যায় না।
আয়ুর্বেদের মতে, ড্রাই ফ্রুটস ভিজিয়ে খাওয়া দরকার। আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন ড্রাই ফ্রুটস। পরদিন সকালে সেটা খান। এতে ড্রাই ফ্রুটস নরম হয়ে যায় এবং সহজে হজম হয়ে যায়।
সঠিক সময়ে ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। আয়ুর্বেদের মতে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিংবা ব্রেকফাস্টের সময় ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। রাতে ড্রাই ফ্রুটস খাওয়া এড়িয়ে চলুন।
ড্রাই ফ্রুটস যে কোনও খাবারের সঙ্গেই খাওয়া যায়। তবে, দুধ ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে ড্রাই ফ্রুটস খাওয়া এড়িয়ে চলুন। এতে হজমজনিত সমস্যা বাড়তে পারে এবং বাদাম ও শুকনো ফলের পুষ্টি কমতে পারে।
সঠিক পরিমাণে ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। অতিরিক্ত ড্রাই ফ্রুটস খেলে ফেললে শরীরে সমস্যা দেখা দেবে। কাপের এক তৃতীয়াংশ ড্রাই ফ্রুটস খাওয়া যায়।
আয়ুর্বেদের মতে, ড্রাই ফ্রুটস খুব ভাল করে চিবিয়ে খাওয়া দরকার। এতে হজম ভাল হয়। পাশাপাশি ছোট ছোট পরিমাণে ড্রাই ফ্রুটস খেলে এর পুষ্টি ভাল ভাবে শোষিত হয়।







