Cristiano Ronaldo: ভিডিয়ো: কিংস কাপ হেরে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - Bengali News | Cristiano Ronaldo breaks down in tears after Al Nassr defeat in Kings Cup Final - 24 Ghanta Bangla News
Home

Cristiano Ronaldo: ভিডিয়ো: কিংস কাপ হেরে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – Bengali News | Cristiano Ronaldo breaks down in tears after Al Nassr defeat in Kings Cup Final

Spread the love

ভিডিয়ো: কিংস কাপ হেরে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit source: X

কলকাতা: সৌদি প্রো লিগের পর এ বার কিংস কাপ ফাইনালে আল হিলালের কাছেই আটকে গেল আল নাসের। আল হিলালের বাধা টপকাতেই পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। এ বারের কিংস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সৌদি আরবের দুই জনপ্রিয় ক্লাব আল নাসের ও আল হিলাল। জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ স্কোরলাইন ছিল। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। আল নাসেরকে জেতাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সিআর সেভেন। সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কান্নার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

পেনাল্টি শুটআউটে আল নাসের হেরে যাওয়ার পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ সুপারস্টার। সৌদি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী কিংস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। ম্যাচের ৭ মিনিটের মধ্যে আল হিলাল এগিয়ে যায়। আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে পিছিয়ে পড়ে রোনাল্ডোর টিম। প্রথমার্ধে ১-০ এগিয়ে শেষ করে আল হিলাল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসের। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে গোলকিপার ডেভিড ওসপিনা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রোনাল্ডোর আল নাসের। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন আল হিলালের আলি আলবুলাইহি। তার এক মিনিট পর আয়মান ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আল নাসের।

কিংস কাপ ফাইনালের শেষের দিকে দুই টিমই ১০ জন ফুটবলারে খেলেছে। কিন্তু শেষ অবধি পেনাল্টি শুটআউটে আল হিলালকে মাত করতে পারেনি আল নাসের। যার ফলে কিংস কাপ শিরোপা হাতছাড়া করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনাল্ডো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *