Newtown: TMC-র লোগো লাগানো গাড়িতে চড়েই বুথে-বুথে ঘুরছেন অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার - Bengali News | The assistant sector officer is going from booth to booth in a car bearing the TMC logo - 24 Ghanta Bangla News
Home

Newtown: TMC-র লোগো লাগানো গাড়িতে চড়েই বুথে-বুথে ঘুরছেন অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার – Bengali News | The assistant sector officer is going from booth to booth in a car bearing the TMC logo

Spread the love

এই সেই গাড়ি যা ঘিরে এত বিতর্কImage Credit source: Tv9 Bangla

নিউটাউন: সাত সকালে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের কর্মকাণ্ড দেখেই চক্ষু চড়কগাছ। নির্বাচনে ভাড়া নেওয়া গাড়িতে লাগানো রয়েছে তৃণমূলের লোগো। তা না সরিয়েই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার গোবিন্দ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছেন বুথ গুলিতে। ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের মহম্মদপুর এলাকায়। এই চিত্র প্রকাশ্যে আসতেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে?

তবে এই বিষয়টি চোখে পড়তেই গাড়ির চালক জানান, লোগো না থাকলে গাড়ি চালানো যাবে না সংশ্লিষ্ট রুটে। ভোটে ভাড়া নেওয়া হয়েছে গাড়ি। গাড়ি থেকে লোগো খুলতে পারিনি। যদিও, ওই অফিসার এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। এ নিয়ে সিপিআইএম যুব নেতা সপ্তর্ষি দেব জানান, “এই ছবি নিয়ে চিফ ইলেকশন কমিশনেরকে মেইল করে অভিযোগ জানাবো।”

রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “এই রকম কোনও ঘটনা জানি না। যদি কোনও সরকারি আধিকারিক পার্টির ঝান্ডা লাগিয়ে যান তাহলে তাঁকেই উত্তর দিতে হবে।” এ প্রসঙ্গে বারাসত লোকসভা কেন্দ্রের কো কনভেনার অনুপম ঘোষ বলেন, “বিজেপির “আমরা ইসিআই-কে বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস প্রভাবিত করার চেষ্টা করছে। সরকারি কর্মচারি ফেডারেশন যারা তৃণমূল কংগ্রেস করেন এই ভোটে তাদেরও নিযুক্ত করা হচ্ছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *