Gajalakshmi Rajyoga 2024: বৃষে দুর্লভ গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য বদল, সঙ্গে টাকার বন্যায় ভাসবেন ৫ রাশি - Bengali News | These 5 zodiac signs luck will open for Gajalakshmi Rajyoga - 24 Ghanta Bangla News
Home

Gajalakshmi Rajyoga 2024: বৃষে দুর্লভ গজলক্ষ্মী রাজযোগ! ভাগ্য বদল, সঙ্গে টাকার বন্যায় ভাসবেন ৫ রাশি – Bengali News | These 5 zodiac signs luck will open for Gajalakshmi Rajyoga

Spread the love

ঠাকুরঘরে যে লক্ষ্মীর ছবি না পট বা মূর্তি স্থাপন করা থাকে, সেই লক্ষ্মীর দুপাশে কখনও হাতিকে দেখা যায় না। বাঙালির ঘরের লক্ষ্মী সবসম পেঁচায় আরোহন করেন। তাই গজলক্ষ্মী সম্পর্কে অনেক তথ্যই অজানা থাকে। এই গজলক্ষ্মীর আবির্ভাবও বেশ দুর্লভ ও বিরল। জ্যোতিষশাস্ত্র মতে, শুধু গজলক্ষ্মী শুধু মূর্তি রূপে নয়, রাজযোগ হিসেবেও গঠিত হ। গত ৩০ মে, বৃষ রাশিতে মিলিত হয়েছে বৃহস্পতি ও শুক্র। যার ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। অন্যদিকে চন্দ্রদেবও কুম্ভরাশিতে গমন করেছে। এই রাশিতে অবস্থান করছে শনিদেবও। গজলক্ষ্মী রাজযোগের পাশাপাশি শশ যোগ ও ধনিষ্ঠ নক্ষত্রেও মিলন ঘটেছে। ফলে গ্রহ-নক্ষত্রের মিলনের ফলে তৈরি হয়েছে এক শুভ সময়। যার প্রভাব পাঁচ রাশির জাতক-জাতিকাদের ওপরসবচেয়ে বেশি দেখা যেতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ব্যবসায় সমস্যা দেখা দিলেও তা সমাধান হবে দ্রুত। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকা হাতেনাতে ফেরত পাবেন এই সময়। বিদেশ সফরে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি: এই সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। সম্মান বাড়বে তড়তড়িয়ে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে মধুরতা সুখ-শান্তি বজায় থাকবে। বিবাহের সম্ভাবনা বৃদ্ধি। পারিবারিক কলহ কেটে গিয়ে সব মিটে যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অবসান ঘটবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময় কাটবে। আরাম ও সুখ বৃদ্ধি হবে। সব ক্ষেত্রেই সাফল্য আসবে হু হু করে। যে ক্ষেত্রে কাজ করুন না কেন, সেখানে সমস্যার মেঘ কেটে গিয়ে লাভবান হবেন আপনি।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রতিটি প্রয়োজন পূরণ হতে পারে। সব সমস্যার অবসান ঘটবে। স্বাস্থ্য ভালো থাকবে আপনার। প্রেম জীবনও কাটবে রোম্যান্সেে ভরা। পদোন্নতি হবে কর্মক্ষেত্রে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের পেশা সংক্রান্ত সব সমস্যা দূর হবে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকা ফেরত পাবেন এই সময়। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ব্যবসায় বৃদ্ধি হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *