২০ ঘণ্টা লেট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট! এসি নেই, জ্ঞান হারালেন যাত্রীরা - Bengali News | Air India Flight Delayed by 20 Hours, Passengers Fainted after No AC on Fllight - 24 Ghanta Bangla News
Home

২০ ঘণ্টা লেট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট! এসি নেই, জ্ঞান হারালেন যাত্রীরা – Bengali News | Air India Flight Delayed by 20 Hours, Passengers Fainted after No AC on Fllight

Spread the love

বিমানবন্দরে বসে রয়েছেন যাত্রীরা।Image Credit source: Twitter

নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। ১৮ ঘণ্টারও বেশি সময় লেট হল বিমান। বিনা খাবার-জলেই, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেন যাত্রীরা। এমনকী, কয়েকজন যাত্রী অজ্ঞানও হয়ে যান। চরম অব্যবস্থার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া জুড়ে উপচে পড়ছে অভিযোগের পাহাড়।

জানা গিয়েছে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী বিমান ছাড়তে দেরি হয়। বোর্ডিং হয়ে গেলেও, বিমান ছাড়েনি। বারংবার উড়ান সংস্থার তরফে জানানো হয় ফ্লাইট ছাড়তে দেরি হবে। বুধবার দুপুরে যে বিমান ছাড়ার কথা ছিল, তা দেরি হতে হতে ১৮ ঘণ্টা পরে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সান ফ্রান্সিসকো-র উদ্দেশে রওনা দেয়।

বিমানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হয়। এমনকী, বিমানে এসিও চলছিল না। বদ্ধ জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। কয়েকজন বিমানের ভিতরেই অজ্ঞান হয়ে যান। এরপর উড়ান সংস্থার তরফে বিমান থেকে নেমে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়।

গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। এক্স হ্যান্ডেলে ভুরি ভুরি অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। উড়ান নিয়ামক সংস্থা ডিজিসিএ-র কাছেও অভিযোগ জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের ক্ষোভ সামলাতে ক্ষমা চাওয়া হয় এবং দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *