Rubel Das-Sweta Bhattacharya: হচ্ছে বিস্তর সমালোচনা, কুমন্তব্যের মুখে টেলিপাড়ার জনপ্রিয় জুটি - 24 Ghanta Bangla News
Home

Rubel Das-Sweta Bhattacharya: হচ্ছে বিস্তর সমালোচনা, কুমন্তব্যের মুখে টেলিপাড়ার জনপ্রিয় জুটি

Spread the love

Rubel Das-Sweta Bhattacharya: হচ্ছে বিস্তর সমালোচনা, কুমন্তব্যের মুখে টেলিপাড়ার জনপ্রিয় জুটি

কিশোর কুমারের বায়োপিক
প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বায়োপিক বানাতে চলেছেন পরিচালক অনুরাগ বসু। পাশাপাশি আবার এও শোনা যাচ্ছে পরিচালকের নতুন ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সেই সূত্রেই দুয়ে দুয়ে চার করে নেটপাড়ার মত, তবে হয়তো কার্তিকের ঝুলিতেই যাচ্ছে এই ছবি।

এ কী করলেন ক্যাটরিনা?
কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ক্যাটরিনা কইফ অন্তঃসত্ত্বা হওয়ার খবর। লন্ডনে একপ্রকার গা ঢাকা দিয়েছেন তিনি। বেবিবাম্পের ছবি সামনে আসুক তিনি চান না। এবার ভিকির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে তিনি লক্ষ্য করেন, গোপনে একজন করছেন ভিডিয়ো। তা দেখেই তিনি ভিকি কৌশলের হাত টেনে ধরে উল্টো দিকে ঘুরে যান। তা দেখেই মেজাজ হারান নেটিজেনদের একশ্রেণি। প্রশ্ন তোলেন, একটা ছবি দেবেন না বলে এ কী কাণ্ড?

অক্ষয়-শাহরুখ সম্পর্কে প্রিয়াঙ্কার মা মধু
শোনা যায়, মিস ওয়ার্ল্ড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সম্পর্ক ছিল অক্ষয় কুমারের এবং শাহরুখ খানের সঙ্গে নাকি তিনি দুবাইয়ে গিয়ে বিয়ে করেছিলেন। এই দুই অভিনেতা সম্পর্কে মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি বলেছেন, “এরা দু’জনেই ভাল ব্যবসায়ী।”

ফের এক ছবিতে কার্তিক-তৃপ্তি
কিছুদিন আগেই কলকাতায় এসে শুটিং করে গিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি। অনুরাগ বসুর নতুন ছবিতে কাস্ট করা হয়েছে তাঁদের। অগাস্ট মাস থেকে শুরু হবে ছবির শুটিং।

বিয়ে হয়ে গিয়েছে দেবের?
নেটদুনিয়ায় এ কী! যে কোনও সার্চ ইঞ্জিনে ‘দেবের স্ত্রী কে’ সার্চ করলেই দেখা যাচ্ছে একটাই খবর, “দেব বিবাহিত। তাঁর স্ত্রী রুক্মিণী মৈত্র। ২০২১ সালে ওঁরা বিয়ে করেন। তাঁদের এক সন্তান রয়েছে।” চারিদিকে হইচই, মুখ খুলেছেন বিদায়ী সাংসদও। এক ফ্যানক্লাবের তরফে দেব সম্পর্ক এই অজানা খবর শেয়ার করে লেখা হয়েছে,”গুগ্‌ল না থাকলে জানতেই পারতাম না!” সেই পোস্টেই কমেন্ট করেছেন দেব নিজেই লিখেছেন, “আমিও”।

খোঁচা শ্রীলেখার
২০১৯-এ রোজভ্যালি কাণ্ডে নাম জড়ানো থেকে ২০২৪-এ রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো– প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জড়িয়ে কথা উঠতেই খোঁচা শ্রীলেখা মিত্রের। এক পোস্ট শেয়ার করেছেন তিনি। যেই পোস্টে লেখা– “রোজভ্যালি, রেশন–অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণঅ্যার। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব! এই মেরুদন্ডহীনতায় নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে!” এই পোস্ট শেয়ার করেই শ্রীলেখা লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ”।

ঘনিষ্ঠ ছবি ভাইরাল
সকাল থেকেই বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্টে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি। যে ছবি নিয়ে চলছে বিস্তর সমালোচনা। ছবিটি ছোট পর্দার জপ্নপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। ইনস্টাগ্রামে রুবেল তাঁর ও শ্বেতার এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছে, আর সেই ছবি নিয়েই এখন চারিদিকে চর্চা। শুধু যে চর্চা তা নয়, বরং হচ্ছে সমালোচনা। নেটিজেনদের একটা বড় অংশ লিখছেন, “নিজেদের ব্যক্তিগত মুহূর্তও এভাবে বিক্রি করছেন? লজ্জা লাগা দরকার।”

বিয়ের পিঁড়িতে পায়েল?
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। পাত্র আবার এক এনআরআই। যদিও এই বিষয় কোনও তথ্যই শেয়ার করলেন না তিনি। উল্টে কৌতুহল বাড়িয়ে জানালেন, সময়মতো সবটাই জানবেন। শুধু রাখতে হবে ধৈর্য।

মন কেমন অপরাজিতার
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেই ছবিতে তিনি এবং ঋতুপর্ণ ঘোষ। ৩০ মে ঋতুপর্ণর ১১ বছরের মৃত্যুবার্ষিকী। অপরাজিতা লিখেছেন, “কতদিন হয়ে গেল তাই না ঋতুদা? অভিভাবক-বন্ধু-পরিচালক সব কিছু পেরিয়ে, সেই মানুষটাকে খুঁজি সিনেমাপাড়ার কোণায়-কোণায়।”

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *