Highest-Ever Temperature In India: ৫২.৩ ডিগ্রি! ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল দিল্লিতে, তারপরই নামল স্বস্তির বৃষ্টি - Bengali News | Delhi hits 52 3 degrees highest ever recorded temperature in india - 24 Ghanta Bangla News
Home

Highest-Ever Temperature In India: ৫২.৩ ডিগ্রি! ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল দিল্লিতে, তারপরই নামল স্বস্তির বৃষ্টি – Bengali News | Delhi hits 52 3 degrees highest ever recorded temperature in india

নয়া দিল্লি: ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস! রাজধানী দিল্লি যেন আগুনের গোলা। বুধবার (২৯ মে), দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল দিল্লির মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। রাজধানীর এই আবহাওয়া কেন্দ্রে এদিন দুপুর ২টো বেজে ৩০ মিনিটে পারদ পৌঁছে গিয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে। ভারতে এর আগে কোথাও এত বেশি তাপমাত্রা দেখা যায়নি। গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দিল্লি। সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করছিল। এদিন তা ছাপিয়ে গিয়ে সর্বকালের রেকর্ড তৈরি হল। তবে একটাই স্বস্তির বিষয়, এই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার পরই দিল্লিতে নেমেছে বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *