Cyclone Remal: ২-৩ ঘণ্টার মধ্যেই ল্যান্ডফল শুরু, ক্রমেই তেজ বাড়াচ্ছে রেমাল – Bengali News | The Severe Cyclonic Storm Remal landfall process will commence in next few hours
রেমালের তোলপাড় চলছে।Image Credit source: TV9 Bangla
কলকাতা: প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই তার সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রেমালের। ক্রমেই দূরত্ব কমাচ্ছে স্থলভাগ থেকে এই তীব্র ঘূর্ণিঝড়।
এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান তার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ক্যানিং থেকে রয়েছে ১৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের মংলা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।
রেমাল এখনও স্থলভাগে প্রবেশ না করলেও মোটামুটি আর ২-৩ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বিধাননগরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। প্রবল বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।