Heat Stroke Symptoms: হিট স্ট্রোকে অঙ্গ বিকলও হতে পারে, জেনে নিন উপসর্গ – Bengali News | Heat stroke can effect multiorgan failure its symptoms and how to avoid know here
নয়া দিল্লি: জ্যৈষ্ঠের দাবদাহ শুরু হয়েছে। ফের বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষত, যাঁদের রোজ রোদে বেরোতে হয়, তাঁদের মারাত্মক অবস্থা। হিট স্ট্রোকেও আক্রান্ত হচ্ছেন অনেকে। হিট স্ট্রোক এমন একটি সমস্যা যে, সময়মতো চিকিৎসা না করালে তা মারাত্মক হতে পারে। অনেক ক্ষেত্রে, হিট স্ট্রোকের জেরে পক্ষাঘাতও হতে পারে। তবে হিট স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
সম্প্রতি, রাজস্থানে ২৩ বছর বয়সি এক যুবক প্রচণ্ড গরম থেকে এসি অফিসে পৌঁছনোর কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়েন। তারপর হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর ব্রেন হেমারেজ হয়েছে। শুধু তাই নয়, এই প্রচণ্ড গরমে রোদে পার্কদিয়ে রাখা বন্ধ গাড়ির তাপমাত্রা ৬০ ডিগ্রি থেকে ৭০ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। এসি গাড়িতেও হিট স্ট্রোক হচ্ছে। চিকিৎসকদের মতে, হিট স্ট্রোকের ফলে মাল্টিঅর্গান ফেলিওরের ঝুঁকি বাড়ছে।
হিট স্ট্রোকের উপসর্গ
যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন- মাথা ঘোরা, দুর্বলতা, বমি, ডায়ারিয়া এবং তীব্র মাথাব্যথাও হতে পারে। এছাড়া শরীরে অস্বস্তি, চোখে অন্ধকার দেখা, তারপর অজ্ঞান হয়ে যাওয়া হিট স্ট্রোকের লক্ষণ। যদি কারও এই লক্ষণগুলি দেখা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
হিট স্ট্রোক এড়াবেন কীভাবে?
১) রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষত, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
২) রোদে বেরোলে ছাতা, সানগ্লাস ও জল অবশ্যই সঙ্গে রাখবেন।
৩) বারবার জল বা ওআরএস খান। রোদে বেরোলে বা রোদ থেকে বাড়িতে ঢুকে নুন-চিনি বা লেবুর শরবত, ডাবের জল খান
৪) ছায়ায় আপনার গাড়ি পার্কিং করার চেষ্টা করুন
৫) গাড়িতে বসার আগে এসি চালু করুন, উভয় গেট খুলে কিছুক্ষণ রেখে দিন।
৬) গাড়িতে কোনও দাহ্য জিনিস রাখবেন না, মোবাইল, ব্যাটারি ড্যাশবোর্ডে রাখবেন না।