Kanthi Lok Sabha Constituency: অধিকারী-গড়ের 'অধিকারী' কে হবেন? - Bengali News | Who will win in Kanthi? people will give their mandate on May 25 - 24 Ghanta Bangla News
Home

Kanthi Lok Sabha Constituency: অধিকারী-গড়ের ‘অধিকারী’ কে হবেন? – Bengali News | Who will win in Kanthi? people will give their mandate on May 25

Spread the love

কাঁথিতে কে জিতবেন? শনিবার, ২৫ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

কাঁথি: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি এই কেন্দ্রে। একসময় অধিকারী গড় হিসেবেই পরিচিত ছিল কাঁথি লোকসভা কেন্দ্র। ১৯৫২ সাল থেকে কখনও কংগ্রেস, কখনও সিপিএম এই আসনে জয়ী হয়েছে। প্রজা সোশ্যালিস্ট পার্টিও ২ বার জয়ী হয়েছে এখানে। কাঁথি লোকসভায় প্রথবার ঘাসফুল ফোটে ১৯৯৯ সালে। ২০০৪ সালের নির্বাচনে আসনটি পুনর্দখল করে সিপিএম। কিন্তু, ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে কাঁথি। উনিশের নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পায় ৩টি। আর বিজেপি জেতে ৪টি আসনে। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

কাঁথি লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৫৭,০৬৮। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৫.৯ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ০.৩ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৯.৫ শতাংশ। গ্রামীণ ভোটার ৯৪.১ শতাংশ। শহুরে ভোটার ৫.৯ শতাংশ।

২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম। কিন্তু, উনিশের নির্বাচনে রাজ্যের শাসকদলকে টক্কর দেয় বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ লক্ষ ১২ হাজারের বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। একুশের নির্বাচনের আগে শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। পরে শুভেন্দু আরও দুই ভাই গেরুয়া শিবিরে যোগ দেন।

এই খবরটিও পড়ুন

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে চারটি পায় বিজেপি। আর তিনটি আসনে জেতে তৃণমূল। চণ্ডীপুর আসনে জেতেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। পটাশপুরে জয়ী হন ঘাসফুল প্রার্থী উত্তম বারিক। কাঁথি উত্তর আসনে জেতেন বিজেপির সুমিতা সিনহা। ভগবানপুরে জয়ী হন পদ্ম শিবিরের প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি। খেজুরিতে জেতেন বিজেপির শান্তনু প্রামাণিক। কাঁথি দক্ষিণে জয়ী হন পদ্ম প্রার্থী অরূপ কুমার দাস। আর রামনগরে জেতেন তৃণমূলের অখিল গিরি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪২.৪ শতাংশ ভোট। তৃণমূল ৫০.৩ শতাংশ এবং সিপিএম ৫.৪ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪৮.৭ শতাংশ ভোট। তৃণমূল ৪৬.৮ শতাংশ, সিপিএম ২ শতাংশ ও কংগ্রেস ০.৩ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী । এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঊর্বষী ভট্টাচার্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *