আপনি কি ডায়াবেটিক? ব্রেকফাস্টে ভুলেও খাবেন না এ সব খাবার - Bengali News | Diebetes Patient Should Never Eat These Foods On Breakfast - 24 Ghanta Bangla News
Home

আপনি কি ডায়াবেটিক? ব্রেকফাস্টে ভুলেও খাবেন না এ সব খাবার – Bengali News | Diebetes Patient Should Never Eat These Foods On Breakfast

Spread the love

যতদিন যাচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে ডায়াবেটিস (Diabetes)। ঘরে-ঘরে এখন ডায়াবেটিস রোগী। আগে একটা নির্দিষ্ট বয়সের পর এই সমস্যার শিকার হত মানুষজন। তবে এখন আর ডায়াবেটিস বয়স মানে না। কম বয়সেই মানুষকে গ্রাস করছে এই রোগ। যার পিছনে বেশকিছু কারণ রয়েছে। এই সমস্যার সঙ্গে মোকাবিলা করলে সবার আগে জীবনযাত্রায় (Lifestyle) লাগাম টানা প্রয়োজন। ডায়াবেটিকদের সবার আগে নজর দিতে হবে ডায়েটে। কারণ তাঁরা সারাদিনে কী খাচ্ছেন তার উপরই নির্ভর করে রক্তে শর্করার পরিমাণ। তাই সারাদিন কী খাচ্ছেন, কখন খাচ্ছে এবং কতটা পরিমাণে খাচ্ছেন তা খেয়াল রাখা জরুরি। ডায়াবেটিকদের ব্রেকফাস্টে (Breakfast) বিশেষ নজর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সকালে কী খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করবে সারাদিন।

তাঁদের মতে, এমন বেশকিছু খাবার রয়েছে যা ব্রেকফাস্টে একেবারেই খাওয়া চলবে না ডায়াবেটিকদের। কোন -কোন খাবার রয়েছে এই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক…

ফলের রস:
অনেকেরই ব্রেকফাস্টে ফলের রস খাওয়ার অভ্যাস। দুধ, পাঁউরুটির সঙ্গে ফলের রস খেয়ে থাকেন। তবে আপনি যদি ডায়াবেটিক হন তাহলে এই অভ্যাস ত্যাগ করতে হবে। আর বাজার চলতি ফলের রস তো একেবারেই নয়। কারণ এতে প্রচুর পরিমাণে কৃত্রিম শর্করা থাকে। যা ডায়াবেটিকদের জন্য বিষের সমান।

চা-কফি:

সকালে উঠে চা-কফি খাওয়ার নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্রেকফাস্টে এক কাপ চা না হলে দিনের শুরুটাই হয় না তাঁদের। তবে জানেন কি ডায়াবেটিকদের জন্য এটি একেবারেই উচিত নয়? কারণ কফিতে ক্যাফেইন থাকে। সকাল-সকাল যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাই সকালে চা-কফি খাবেন না।

ময়দা:
ডায়াবেটিকদের জন্য ময়দা একেবারেই ভালো নয়। কারণ এতে নানা ধরনের সমস্যা হতে পারে। এমনকী এতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। আর সকালে তো একেবারেই ময়দা খাওয়া চলবে না। শুধু ডায়াবেটিস থাকলেই নয়, সুস্থ থাকতে সকালে ময়দার তৈরি কোনও কিছুই দাঁতে কাটবেন না।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *