বছর দশেক আধার আপডেট করেননি, ১৪ জুনের পর অকেজো হয়ে যাবে না তো? - Bengali News | Will your Aadhaar Card become invalid after June 14 if not updated? - 24 Ghanta Bangla News
Home

বছর দশেক আধার আপডেট করেননি, ১৪ জুনের পর অকেজো হয়ে যাবে না তো? – Bengali News | Will your Aadhaar Card become invalid after June 14 if not updated?

Spread the love

নয়া দিল্লি: গত ১০ বছরে একবারও আপডেট করেননি আধার কার্ড। তাহলে কি ১৪ জুনের পর অকেজো হয়ে যাবে আপনার আধার কার্ড? বৈধতা থাকবে কার্ডটির? সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই দাবি করছেন। প্রথমেই জানিয়ে রাখা ভাল, এই খবর সম্পূর্ণ ভুয়ো। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা উদয় (UIDAI) কর্তৃপক্ষ এই দাবিগুলি স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে। তারা সাফ জানিয়েছে, ১০ বছর ধরে যদি আধার কার্ড আপডেট না করা হয়, তাহলেও কার্ডগুলি নিষ্ক্রিয় হবে না।

তাহলে এই ভুয়ো দাবি উঠল কোথা থেকে? কিছুদিন আগে আধার কার্ড নিয়ে কেন্দ্রের এক নির্দেশ থেকেই এই ভুয়ো খবর ছড়িয়েছে। কী সেই নির্দেশ? কেন্দ্র জানিয়েছিল, ১৪ জুন থেকে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। এর আগে ১৪ মার্চ পর্যন্ত আধার তথ্য আপডেট করার সময়সীমা ধার্য করা হয়েছিল। পরে সেই সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়। কেন্দ্রের এই নির্দেশকে কেন্দ্র করেই গুজব ছড়িয়েছে, ১০ বছরের বেশি সময় আপডেট না করলে, ১৪ জুনের পর থেকে আধার কার্ডগুলি অবৈধ হয়ে যাবে।

উদয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে আধার নম্বর আপডেট বিনামূল্যেই করা যাবে। তবে, আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করতে গেলে টাকা দিতে হবে। ধরা যাক, কারও ফোন নম্বর, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। সেই ক্ষেত্রে তাদের সেবা কেন্দ্রে গিয়েই আধার তথ্য আপডেট করতে হবে। আর এই ক্ষেত্রে আপডেটের জন্য তাদের অতিরিক্ত মূল্য দিতে হবে।

এবার দেখে নেওয়া যাক, অনলাইনে কীভাবে আধার কার্ড আপডেট করবেন –

১. UIDAI-এর সেল্ফ-সার্ভিস আপডেট পোর্টাল, https://ssup.uidai.gov.in/ssup/ -এ ক্লিক করুন

২. ‘লগইন’-এ ক্লিক করুন এবং আপনার ১২-সংখ্যার অনন্য আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন

৩. তারপর ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করুন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখুন

৪. এখন সার্ভিস ট্যাবে ‘আপডেট আধার অনলাইন’ সিলেক্ট করুন

৫. ‘প্রসিড টু আপডেট আধার’-এ ক্লিক করুন এবং আপনি যে তথ্য পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *