Nandigram Chaos: BJP-র মহিলা সমর্থকের মৃত্যুতে জ্বলছে নন্দীগ্রাম, নামল RAF - 24 Ghanta Bangla News
Home

Nandigram Chaos: BJP-র মহিলা সমর্থকের মৃত্যুতে জ্বলছে নন্দীগ্রাম, নামল RAF

Spread the love

বুধবার রাত্রিবেলা নন্দীগ্রামের সোনাচূড়ার ১ ব্লকের মনসা বাজার এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তার থেকে হাতাহাতি। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়। এক মহিলা সহ ৬ জন আহত হন। অভিযোগ উঠছে, তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। সেই সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা অর্থাৎ রতিবালা আড়ি ঘটনাস্থলে ছুটে যান। সেই সময় বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর চাউর হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *