Cyclone Remal: ইয়াস আছড়ে পড়াই দিনই আরও বড় খেল দেখাবে ঘূর্ণিঝড় ‘রেমাল’! শনিবার থেকেই বাংলার কোন কোন জেলায় বিপদের সতর্কতা? – Bengali News | Cyclone remal: Cyclone ‘Remal’ will increase the danger on the day Yaas hits!
ঘূর্ণিঝড় ইয়াসের ছবিImage Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটের মধ্যেই বাংলার জন্য ঘূর্ণিঝড় সতর্কতা। সেই একই দিন, প্রায় একই সময়। ২০২১ সালের ২৬ মে- ইয়াসের স্মৃতি উসকেই দুর্যোগের হাতছানি। ইয়াসের আছড়ে পড়ার দিনই ফের ঘূর্ণিঝড়ের বিপদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলা-বাংলাদেশ উপকূলের কাছেই পৌঁছবে ঘূর্ণিঝড়। রবিবার বিকালে বাংলার কাছাকাছি আসবে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। তবে কোথায় ল্যান্ডফল করবে, সেটা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
শনিবার থেকেই উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী প্রশাসনের তরফ থেকে পদক্ষেপও করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইবে দমকা বাতাস। বাংলায় এখনও বাকি রয়েছে ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। উপকূলীয় এলাকাগুলিতে ভোট রয়েছে ষষ্ঠ দফাতে। সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।
শনিবার পূর্ব মেদিনীপুর-সহ ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারই গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা।তার পরও শক্তি বাড়াতে পারে নিম্নচাপ।তবে এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।শুরুতে উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপ।
ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে প্রশাসনিক তরফ থেকে সতর্কতা নেওয়া হয়েছে। জরুরি বৈঠকও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ তৈরি হলে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে।