জানেন কি কলকাতায় রয়েছে কয়লাখনি! সেখানে ৮ বছর কাজ করেন অমিতাভ - Bengali News | Amitabh Bachchan remembers his first job in Bengal coal mines - 24 Ghanta Bangla News
Home

জানেন কি কলকাতায় রয়েছে কয়লাখনি! সেখানে ৮ বছর কাজ করেন অমিতাভ – Bengali News | Amitabh Bachchan remembers his first job in Bengal coal mines

Spread the love

অমিতাভ বচ্চনের কেরিয়ার শুরু কলকাতার বুক থেকেই। কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। তবে অনেকেই হয়তো জানেন না, যে তিনি কয়লা খনিতে কাজ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এমনটা বলেন। তবে কলকাতার বুকে কয়লাখনি? অনেকেই হয়তো জানেন না, তবে এমনটা আছে। আর জানেন কি সেই কয়লা খনিতে কাজ করতেন অমিতাভ বচ্চন? আজ তিনি কোটি কোটি টাকার মালিক। তবে কেরিয়ারের শুরুটা মোটেও ছিল না সুখকর। বহু ছবির অডিশন তিনি দিতেন। কিন্তু ডাক সেভাবে পেতেন না। তবে সকলের মন ছুঁয়েছিল তাঁর কণ্ঠস্বর।

কালা পাত্থার ছবির ৪২ তম বর্ষপূর্তীতে তিনি জানিয়ে ছিলেন, অনেকেই হয়তো জানেন না, তিনি কলকাতার এক কয়লাখনিতে টানা ৮ বছর কাজ করেছেন। প্রসঙ্গত, সেই কয়লাখনি বন্ধ রাখা হয়েছিল কারণ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়মের (বিআইটিএম) মনে করেছিল এর আধুনিকীকরণের প্রয়োজন। সেই কারণে কয়েকমাস বন্ধ রাখা হয়েছিল। অমিতাভ বচ্চন সেখানেই কাজ করেছিলেন বলে দাবি করেন।

অমিতাভ বচ্চন ফলে সোনার চামচ মুখ নিয়ে জন্ম হওয়া স্টার নন। তিনি ধাপে ধাপে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। তবে যবে থেকে তিনি পর্দার সামনে এসেছেন,  তবে থেকে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। একের পর পর সুপারহিট ছবি তাঁর দখলে। বয়স পেরিয়েছে ৮০-র গণ্ডি। কিন্তু তিনি আজও ক্যামেরার সামনে একই দাপটের সঙ্গে কাজ করে থাকেন। সামনেই তাঁর কল্কি ছবির মুক্তি। অমিতাভ আজও সকল প্রতিকূলতাকে পেরিয়ে নিজের কাজ দর্শকদের কাছে পৌঁছে দিতে যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে রাজি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *