KKR vs SRH Live Score, IPL 2024 : জিতলেই ফাইনাল, আত্মবিশ্বাসী কেকেআর শিবির - Bengali News | KKR vs SRH Live Score today IPL 2024 match scorecard Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Qualifier Match 1 In Bengali - 24 Ghanta Bangla News
Home

KKR vs SRH Live Score, IPL 2024 : জিতলেই ফাইনাল, আত্মবিশ্বাসী কেকেআর শিবির – Bengali News | KKR vs SRH Live Score today IPL 2024 match scorecard Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Qualifier Match 1 In Bengali

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার আজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে শীর্ষস্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স। সে সব ‘আপাতত’ অতীত। কোয়ালিফায়ারে সামনে বিধ্বংসী ব্যাটিং লাইন আপের সানরাইজার্স। মরসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দু-দলই। ইডেন গার্ডেন্সে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা। এ বার দু-দলই সমান সমান জায়গায়। বরং ব্যাটিংয়ের দিক থেকে এক শতাংশ এগিয়ে রাখা যায় সানরাইজার্সকে। আজ বাউন্ডারির বন্যা দেখা যেতে পারে। কেকেআর শিবিরে একটাই অস্বস্তি, ওপেনিং কম্বিনেশন। ফিল সল্ট দেশে ফিরেছেন। নারিনের সঙ্গে জুটি বাঁধবেন গুরবাজ। বৃষ্টিতে কেকেআরের শেষ দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ফলে ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই নামতে হবে গুরবাজকে।

LIVE Cricket Score & Updates

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *