Mamata Banerjee: সব করেছি, বাকি আছে দেশ থেকে মোদীকে তাড়ানো: মমতা – Bengali News | Mamata banerjee’s campaign in Bankura
বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
বাঁকুড়া: বাঁকুড়া ওন্দায় জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। কী কী বললেন, দেখুন এক নজরে….
KEY HIGHLIGHTS
- আমরা যে বলি, তা করি। মোদীরা যেটা বলে, তার এক পয়াসও করে না।
- সব করেছি আমরা, এখন বাকি আছে দেশ থেকে মোদীকে তাড়ানো। খেলা হবে? হাতা খুন্তি যখন নাড়েন, রান্না করেন হাতের এক্সারসাইজ হয়। খেলা হবে?
- বিজেপি সবচেয়ে বড় চোর, ধান্দাবাজের দল, লুঠেরার দল।
- এখানে যে দাঁড়িয়েছিল, আমাদের সুজাতাকে বিয়ে করেছিল, তার যে কত বন্ধু, তার ঠিক নেই। এখন আবার মা সারদার ছবি তুলে দিয়েছে।
- যদি বাংলায় আমরা জিতে যাই, মনে রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে। যে দরটা হচ্ছে, দিল্লিতে গিয়ে NRC বাতিল করাব। একশো দিনের কাজ নতুন করে শুরু করব।
- জয়রামবাটিতে সারদা মায়ের জন্মস্থান, আপনি কতবার গিয়েছেন? ইলেকশনের সময়ে লোক দেখানো। উল্টো পাল্টা লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে।
- জয়রামবাটিতে স্বামী বিবেকানন্দের বাড়ি। নির্বাচনের সময়ে লোক দেখাতে আসে। সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে কর্পোরেশন থেকে কিনে নিয়েছিলাম। তাই আজও স্বামী বিবেকানন্দের বাড়ি রয়েছে।
- আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি অসম্মানও বা কেন করব? এই তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, দেখতে গিয়েছিলাম। আমি তো সবার কথা বলিনি। আমি বলেছি দু-একজনের কথা।
- সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস রয়েছে। আশ্রম রয়েছে। ওরা এতো ভালো, ওরা সত্যি আমাকে ভালোবাসে। আমি একটি লোকের নাম করে বলেছি, তিনি কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেননি। ভোটের দুদিন আগে।
- আগের অধীর করতেন, এখন বিজেপি করে। মুর্শিদাবাদের যে জায়গায় রেজিনগরে