Vote: বাড়িতে বসেই ভোট দিলেন সস্ত্রীক শতায়ু উজির আলি খাঁ - Bengali News | Vote from Home for Elderly Voters khandaghosh 100 years old voter cast his vote - 24 Ghanta Bangla News
Home

Vote: বাড়িতে বসেই ভোট দিলেন সস্ত্রীক শতায়ু উজির আলি খাঁ – Bengali News | Vote from Home for Elderly Voters khandaghosh 100 years old voter cast his vote

উজির আলি ভোটদানের পর।Image Credit source: TV9 Bangla

পূর্ব বর্ধমান: বাড়িতে বসে ভোট দিলেন শতায়ু উজির আলি খান। বয়স হয়েছে, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া তাঁর জন্য খুবই কষ্টসাধ্য। সে কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেইমতোই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুরের বাসিন্দা উজির আলি খাঁ ভোট দিলেন রবিবার। শুধু তিনিই নন, ভোট দেন তাঁর স্ত্রীও। তাঁর বয়স ৮৭ বছর।

এদিন সকাল সকাল কমিশনের লোকজন ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন উজির আলি খাঁয়ের বাড়িতে। স্থানীয় থানার পুলিশ তো ছিলই। তবে সিংহভাগই কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটকর্মীদের হাতে ছিল ব্যালট বাক্স, বাক্স আড়াল করার জন্য আলাদা শেডও। সেসব নিয়ে গ্রামের রাস্তা ধরে এদিন ভোটকর্মীরা পৌঁছন।

বাড়িতে বসে ভোট দিতে পেরে দারুণ খুশি এই দম্পতি। জানালেন, নির্বাচন কমিশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স, শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ছেলে আব্বাস উদ্দিন খান বলেন, “বাবার ১০০ বছর বয়স। খুব ভাল হয়েছে বাড়িতে এসে ভোট নেওয়ায়। এই প্রথমবার এভাবে বাবা ভোট দিল। বাবার সঙ্গে মা-ও এদিন ভোট দিল। মায়ের ৮৭ বছর বয়স।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *