রাখির অস্ত্রোপচার হয়েছে, শরীরের অত্ত বড় টিউমার দেখে আঁতকে ওঠেন প্রাক্তন স্বামী আদিল – Bengali News | Rakhi Sawant ex husband was shocked to see a huge tumor in the actresses body
কয়েক ঘণ্টা আগেই হাসপাতালের বিছানা থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রাখি সাওয়ান্ত। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছিল, বিছানায় শুয়ে রয়েছেন তিনি। শরীর একেবারেই ভাল নেই তাঁর। চোখে ছিল জল। অপারেশন থিয়েটারে যাওয়ার ঠিক আগে রাখি সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে রাখি বলেছিলেন, “আর কিছুক্ষণের মধ্যেই আমার অস্ত্রোপ্রচার হবে। বন্ধুরা, আমি খুবই যন্ত্রণায় আছি। আমার শরীরে বাসা বেঁধেছে একটি বিশ্রী টিউমার। সেই টিউমারটি ডাক্তাররা আমার শরীর থেকে কেঁটে বাদ দিয়ে দেবেন। হাসতে-হাসতে যাব। হাসতে-হাসতে ফিরে আসব। ঠিক আগের মতোই জীবন কাটাব।” কাঁদতে-কাঁদতে রাখি এদিন স্মরণ করেছিলেন তাঁর মাকে।
বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবেই পরিচিত রাখি সাওয়ান্ত। তাঁর কথা বলার ধরন, সবকিছুর মধ্যেই রয়েছে অতিরিক্ত মাত্রায় নাটক। তাঁর অসুস্থতা নিয়েও মস্করা করতে ছাড়েননি নিন্দুকেরা। তাঁরা বলেছেন, “এটার মধ্যেও কত নাটক করছে রাখি। তুমি যে সত্যিই অসুস্থ এই কথা কেউ বিশ্বাস করতে পারছে না।”
রাখির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। তাঁর শরীরের বিরাট টিউমারটি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। শোনা যাচ্ছে, রাখির প্রাক্তন স্বামী আদিল হুসেনও নাকি সুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। প্রাক্তন স্ত্রীর শরীরে এত বড় টিউমার দেখে তিনিও শকে চলে গিয়েছেন।