Job Quit: চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন - Bengali News | 5 things to consider before quitting your job - 24 Ghanta Bangla News
Home

Job Quit: চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন – Bengali News | 5 things to consider before quitting your job

বেশি বেতনের জন্যই হোক বা পুরনো কাজে বিরক্তি। অনেকেই বিভিন্ন সময় চাকরি পরিবর্তনের কথা ভাবেন। বিশেষত যাঁরা বেসরকারি চাকরি করেন। কিন্তু চাকরি পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তা যেমন হতে পারে আর্থিক। আবার তা ব্যক্তিগত জীবনেও অনেক প্রভাব ফেলে। তাই চাকরি পরিবর্তনের কথা ভাবলে বা চাকরি ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ করার আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবতে হবে। কোন কোন বিষয়ে চাকরি ছাড়ার আগে নজর দেবেন, জেনে নিন।

চাকরি ছেড়ে নতুন চাকরি পেতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। কিন্তু এই সময় তো নিত্যদিনের খরচ বন্ধ থাকবে না। তাই আপনার সঞ্চয় কেমন রয়েছে, তা দেখে নিন। যত দিন না চাকরি পাচ্ছেন, ততদিন দৈনন্দিক খরচ চালানোর মতো সঞ্চয় রয়েছে কি না, তা ভালো করে হিসাব করে নিন।

চাকরি ছাড়া আপনার কেরিয়ারে কী প্রভাব ফেলতে পারে, সে দিকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। হঠাৎ করে চাকরি ছাড়া যাতে অন্য কোনও প্রভাব না ফেলে সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। চাকরি ছাড়ার জেরে যাতে পারিবারিক জীবনে কোনও প্রভাব না ফেলে সে দিকেও নজর দেওয়া একান্ত প্রয়োজন। হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন, রোজগার বন্ধ, তার জেরে পরিবারের লোক অসুবিধায় পড়ল। এই কাজ মোটেই কাম্য নয়।

বর্তমান কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতি এবং কর্মসংস্কৃতি যদি বিষিয়ে ওঠে, তাহলে চাকরি পরিবর্তন করতেই হয়। কিন্তু সেই চাকরি ছেড়ে নতুন যে সংস্থায় যাচ্ছেন, সেখানকার পরিবেশ কেমন সে ব্যাপারেও নিশ্চিত হওয়া প্রয়োজন। যে অসুবিধার জন্য চাকরি ছাড়ছেন, একই সমস্যা যদি নতুন জায়গাতেও থাকে, তাহলে আর লাভ কী হবে। এর পাশাপাশি চাকরি ছাড়ার আগে চাকরির বিকল্পের বিষয়েও ওয়াকিবহাল থাকা প্রয়োজন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *