অভিতাভের মনে ভয়ের জন্ম! কাকে দেখেই যম দেখার মতো কাঁপেন এত বড় তারকা? – Bengali News | Do you know Amitabh Bachchan is angry of whom this is the person
কাকে ভয় পান অমিতাভ বচ্চন? জানলে চমকে যাবেন…
অমিতাভ বচ্চন। কেরিয়ার শুরু করেছিলেন যখন, তাঁর ঝুড়িতে ছিল একের পর-এক অ্যাকশন ছবি। ৬ ফুট ১ ইঞ্চি লম্বা অমিতাভের চেহারার মধ্যে ছিল রুক্ষতা। তবে সেই রুক্ষতা তাঁকে কখনওই হিরোর আসন থেকে নামিয়ে ভিলেন করে দেয়নি দর্শকের কাছে। তিনি ছিলেন চিরকালীন হিরো। সেই অমিতাভ বচ্চনকে শুরুতেই একটি তকমা দেওয়া হয়েছিল–‘অ্যাংরি ইয়ং ম্যান’। আজও তাঁর সেই ভাবমূর্তিকে খণ্ডন করার ক্ষমতা কারওর নেই। এই অ্যাংরি ইয়ং ম্যান আসলেই কি অ্যাংরি? রাগী? বদমেজাজি? একেবারেই নয়। অমিতাভের কাছের মানুষজন বলেন, তিনি নাকি ভীষণরকম মিষ্টি স্বভাবের নরম মনের মানুষ। এবং তিনি ভয় পান একজনকে। কাকে ভয় করেন অমিতাভ? জানেন?
যে ব্যক্তিকে অমিতাভ প্রায় যমের মতোই ভয় করেন, তাঁর সম্পর্কে জনমত–তিনি ভয়ানক বদমেজাজি, মিডিয়ার সঙ্গে ভয়ঙ্কর দুর্ব্যবহার করেন। এবং তাঁর ভুরু সবসময় কুঁচকেই থাকে। তিনি অমিতাভের ধরমপত্নী অভিনেত্রী জয়া বচ্চন। ‘কৌন বানেগা ক্রোড়পতি’তে অমিতাভ বচ্চনকে নিয়ে হওয়া বিশেষ জন্মদিনের এপিসোডে এই কথা তাঁকে স্বীকার করতে বাধ্য করেছিলেন পুত্র অভিষেক বচ্চন। অমিতাভকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, “কাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? অমিতাভ খানিক ঘাবড়ে গিয়েই উত্তর দিয়েছিলেন–জয়াকে।”
এই খবরটিও পড়ুন
জয়া বচ্চনের সঙ্গের বহু ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। একটা সময় বলা হত, পুনে ইনস্টিটিউট থেকে পাশ করা জয়া নাকি ছিলেন অমিতাভের চেয়েও অনেকবেশি প্রতিভাময়ী। তাঁর সঙ্গে অমিতাভের বিয়ের ঘটনাটিও বেশ মজার। অমিতাভ, জয়া এবং কিছু বন্ধু পরিকল্পনা করেছিলেন লন্ডন বেড়াতে যাবেন। তখন জয়া এবং অমিতাভ ভাল বন্ধু। প্রেমের পূর্বরাগ চলছে। অমিতাভের বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি হল। জয়াকে নিয়ে লন্ডনে বেড়াতে যেতে হলে তাঁকে বিয়ে করেই নিয়ে যেতে পারবেন। আর এই নিধান অমিতাভের উপর চাপিয়ে দিলেন তাঁর পিতৃদেব কবি এবং সাহিত্যিক হরিবংশ রায় বচ্চন। আর ব্যাস! হয়ে গেল। জয়ার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অমিতাভ। তিনি হয়ে উঠলেন বাংলার জামাই।