Tapas Roy: তাপসের প্রচারে তারকা-চমক, 'অনুপমা' আসছেন কলকাতা উত্তরে - Bengali News | Anupama Rupali Ganguly will came to bengal for vote campaign - 24 Ghanta Bangla News
Home

Tapas Roy: তাপসের প্রচারে তারকা-চমক, ‘অনুপমা’ আসছেন কলকাতা উত্তরে – Bengali News | Anupama Rupali Ganguly will came to bengal for vote campaign

Spread the love

তাপস রায়ের হয়ে ভোটপ্রচারে রূপালি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: ভোট প্রচারে বিজেপির একের পর এক শীর্ষ নেতা আসছেন বাংলায়। নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রচার থাকছে নিয়মিত। এছাড়াও রাজনাথ সিং, জেপি নাড্ডারাও আসছেন ভোটপ্রচারে। এরইমধ্যে এবার বাংলায় ভোটপ্রচারে হিন্দি ছোটপর্দার খ্যাতনামা অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যাধ্যায়। কিছুদিন আগেই যাঁকে দলে যোগদান করিয়ে চমকে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আগামী ১৮ মে শনিবার শ্রীরামপুর ও কলকাতা উত্তর কেন্দ্রে রোড শো করবেন রূপালি। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। বাঙালি কন্যা রূপালি পরিচালক অনিল গঙ্গোপাধ্যায়ের মেয়ে। ‘অনুপমা’ তাঁকে সবথেকে বেশি জনপ্রিয়তা দিয়েছে ঠিকই। তবে সারাভাই ভার্সেস সারাভাইয়েও তাঁর চরিত্র বেশ মন টেনেছিল দর্শকদের।

সেই রূপালিকে বাংলায় এনে এবার ভোটবাক্সে টান মারতে চাইছে বিজেপি। পদ্ম প্রতীকের দুই প্রার্থী শ্রীরামপুরের কবীরশঙ্কর বোস ও কলকাতা উত্তরের তাপস রায়ের সমর্থনে রোড শো করতে বাংলায় আসছেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই “আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখে মনে করতাম আমিও এর অংশ হতে চাই। আমি আপনাদের আশীর্বাদ চাই, যাতে যা কাজই করি না কেন যেন সব সঠিকভাবে করতে পারি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *