Sitalkuchi: ভোট মিটতেই তপ্ত শীতলকুচি, গুলি ফুঁড়ে গেল তৃণমূল নেতার শরীর – Bengali News | Sitalkuchi trinamool leader gun shot in sheetalkuchi
শীতলকুচিকে গুলিবিদ্ধ তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla
কোচবিহার: ভোট মিটতে তপ্ত শীতলকুচি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বৃহস্পতিবার রাতে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃনমূল কংগ্রেসের প্রধান অনিমেশ রায় আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে নার্সিংহোমে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাজার চৌপতিতে সাংগাঠনিক মিটিং সেরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন অনিমেশ। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চলে। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আক্রান্তকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করে।
খবর অনুযায়ী, অনিমেশের হাঁটুর উপরে গুলি লেগেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ। এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা।
বিস্তারিত আসছে…