Abhishek Banerjee: মমতার ‘দাম’ বোঝালেন অভিষেক, দিলেন অভিজিৎ গাঙ্গুলিকে মোক্ষম জবাব – Bengali News | Abhishek Banerjee slams BJP Candidate of Tamluk Abhijit Ganguly from a road show in Purba Medinipur
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla
তমলুক: বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) এবার মোক্ষম জবাব দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তমলুকে দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিষেক। সেখানেই রোড শো শেষে পাল্টা দিলেন তৃণমূলের সেনাপতি। মমতার সঙ্গে মোদীর সাক্ষাতের একটি ছবি দেখিয়ে, তৃণমূল সুপ্রিমোর ‘দাম’ বোঝালেন অভিষেক। ছবিটিতে মমতা ও মোদী একে অপরের প্রতি নমষ্কার করে সৌজন্য বিনিময় করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেই ছবি দেখিয়ে বললেন, ‘আমি আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাম বলতে এসেছি। এই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম।’ এরপরই নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে একহাত নিয়ে বলেন, “তুমি যার টিকি ধরে রাজনীতি করো, তিনি মাথা নীচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন। আর তুমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাম জিজ্ঞেস করছো? এটা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। বাংলার ১০ কোটি মানুষের দাম।”
বিস্তারিত আসছে…