Sandeshkhali: পুকুর পাড়ে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ! সন্দেশখালিতে রেহাই নেই সিভিক ভলান্টিয়ারের স্ত্রীরও - Bengali News | Sandeshkhali a village woman brings major allegation, goes to Police Station to file complaint - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: পুকুর পাড়ে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ! সন্দেশখালিতে রেহাই নেই সিভিক ভলান্টিয়ারের স্ত্রীরও – Bengali News | Sandeshkhali a village woman brings major allegation, goes to Police Station to file complaint

সন্দেশখালির প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

সন্দেশখালি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না সন্দেশখালির। গতরাতে ফের গ্রামের এক মহিলাকে বাড়ির বাইরে থেকে জোর করে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। সেই মহিলার স্বামী আবার সিভিক ভলান্টিয়ার। বুধবার সন্দেশখালিতে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর তারপর রাতেই এই অভিযোগ। বিজেপি নেতা-নেত্রীরা গতরাত থেকেই এই ইস্যুতে রাজ্যের শাসক শিবিরের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারপর আজ সকালেই অভিযোগ জানাতে সন্দেশখালি থানায় যান ওই মহিলা।

মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, তিন জন ব্যক্তি তাঁকে জাপটে ধরেছিল এবং সঙ্গে সঙ্গে মুখে কাপড় গুঁজে দিয়েছিল। এরপর তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে টেনে হিঁচড়ে পুকুড় পাড়ে নিয়ে গিয়ে সেখানেই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলা অভিযোগপত্রে লিখেছেন, ‘পুকুর পাড়ে আমাকে চিৎ করে ফেলে আমার ব্লাউজ় ও শাড়ি ছিঁড়ে দেয়।’ তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ মহিলার। তিনি আরও জানিয়েছেন, ধস্তাধস্তির সময় মুখে গোঁজা কাপড় আলগা হয়ে গেলে তিনি চিৎকার করতে শুরু করেন। সেই সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে দাবি ওই মহিলার।

মহিলার বক্তব্য, গতরাতের ঘটনার কথা ইতিমধ্যেই পুলিশের কাছে জানিয়েছেন তিনি। ওই মহিলা জানান, ‘আমি চাই আইনি ব্যবস্থা নিতে। থানা কী ব্যবস্থা নিচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে সেটা আমি দেখতে চাইছি। নাহলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব।’ গতরাতের এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *