'ও বৌদিদের খুব ফেবারিট', ইন্ডাস্ট্রির কোন নায়ককে নিয়ে বেফাঁস আবির? - Bengali News | Bengali actor abir chatterjee made fun of this actor - 24 Ghanta Bangla News
Home

‘ও বৌদিদের খুব ফেবারিট’, ইন্ডাস্ট্রির কোন নায়ককে নিয়ে বেফাঁস আবির? – Bengali News | Bengali actor abir chatterjee made fun of this actor

Spread the love

ইন্ডাস্ট্রিতে কোনও শত্রু নেই আবির চট্টোপাধ্যায়ের– টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় এমনটাই। এখানেই শেষ নয়, অনেকেই বলে থাকেন তিনি নাকি পলিটিক্যালি কারেক্ট। বিতর্কে জড়াতে দেখা যায় না, এমনকি তাঁকে নিয়ে নেই কোনও পরকীয়ার চর্চাও। সেই আবিরই এবার এ কী বললেন। এক জনপ্রিয় অভিনেতাকে নিয়ে তাঁর সাফ মন্তব্য, ‘ও বৌদিদের খুব ফেবারিট’। পাল্টা তাঁকে জিজ্ঞাসা নেটিজেনদের, ‘পরোক্ষে সেই অভিনেতাকে বৌদিবাজই কি বললেন না আপনি’? কে সেই অভিনেতা, যাকে নিয়ে বেফাঁস আবির?

তিনি আর কেউ নন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সম্প্রতি অর্জুন চক্রবর্তীর প্রশ্নের মুখোমুখি হন ‘সোনাদা’। সেখানেই অর্জুন তাঁকে প্রশ্ন করেন, বিক্রম নামটা শুনলেই তাঁর মাথায় কী আসে? আবিরের উত্তর, “বিক্রম আমার ভাইয়ের মতো। তবে যে কারণেই হোক ও বৌদিদের খুব প্রিয়। তাই দাদারা যদি রেগেও যায় ওর উপরে কোনও ট্যা ফুঁ করতে পারে না।” এখানেই শেষ নয়, অভিনেতা যিশু সেনগুপ্ত সম্পর্কে তাঁর কী ধারণা? একগাল হেসে আবির বলেন, “যিশু মাই লাভ! দিন দিন আরও সুন্দর হয়েছে। আমি জানতে চাই ওর এসটিডি কোডটা কী! একবার হায়দরাবাদ, একবার মুম্বই– যা করে বেড়াচ্ছে ওর।” এর পরেই তাঁর সংযোজন, “আবার এক্ষুনি গালাগাল খাব। বলবে, তুই আমার এই সব বলে বেড়াচ্ছিস।”

কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত, প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ছবি ‘আলাপ’। বক্স অফিসে বেশ ভালই পারফর্ম করেছেন ওই ছবি। ছবিতে ওঁরা দু’জন ছাড়াও ছিলেন স্বস্তিকা দত্ত ও তন্বী লাহা রায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *