Slovak PM: প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী! গুরুতর পরিস্থিতি এই ইউরোপীয় দেশে – Bengali News | Slovak pm robert fico rushed to hospital after being shot gunman detained
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার (১৫ মে) বিকেলে, স্লোভাক শহর হ্যান্ডলোভাতে এক সরকারি ভবনের সামনে তাঁকে অতর্কিতে গুলি করা হয়। তার আগে, ওই ভবনে একটি সরকারি সভা ছিল। সভার শেষে সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। ভিড়ের মধ্যেই রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। স্লোভাক প্রধানমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে বন্দুক-সহ আততায়ীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।