Hair Brush Cleaning Tips: হাজার চেষ্টা করেও চুলের হাল ফিরছে না? ঠিকমতো চিরুনি পরিষ্কার করেন তো! - Bengali News | How to clean your Hair Brush or Comb - 24 Ghanta Bangla News
Home

Hair Brush Cleaning Tips: হাজার চেষ্টা করেও চুলের হাল ফিরছে না? ঠিকমতো চিরুনি পরিষ্কার করেন তো! – Bengali News | How to clean your Hair Brush or Comb

Spread the love

চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু ব্যবহার করেন। নির্দিষ্ট সময় অন্তর চুলে তেল মাখেন। আবার মাঝেমধ্যে পার্লারে গিয়ে স্পাও করান। হাতে সময় থাকলে বাড়িতেও হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করেন। কিন্তু এত কিছু করার পরও চুলের হাল ফেরে না। সেই চুল পড়ে। খুশকি যায় না। চুল লম্বাও হতে চায় না। এসব সমস্যা কেন হচ্ছে? খুব গভীরে যাওয়ার দরকার নেই। চুলের যত্নে হাজার নামীদামি পণ্য ব্যবহার না করে, চিরুনির উপর নজর দিন। আপনার চিরুনিতেই লুকিয়ে রয়েছে চুলের হাজারো সমস্যার সমাধান।

আপনি যে চিরুনিতে চুল আঁচড়ান, সেটা যে ভাল জানেন কি? এমনকি যেভাবে নিয়মিত শ্যাম্পু করেন, একইভাবে চিরুনিও পরিষ্কার করেন কি? অনেকেই হয়তো জানেন না, স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে এবং চুলের সমস্যা কমাতে চিরুনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুল ও স্ক্যাল্পের জমে থাকা ময়লা, খুশকি, মৃত কোষ সব গিয়ে চিরুনির দাঁতে জমা হয়। আর ওই অপরিষ্কার চিরুনি দিনের পর দিন ব্যবহার করলে, কখনওই চুলের হাল ফিরবে না। সপ্তাহে একদিন কিংবা ১৫ দিন ছাড়া একবার চিরুনি পরিষ্কার করা দরকার। কিন্তু কোন উপায়ে চিরুনি পরিষ্কার করলে সমস্ত ময়লা দূর হয়ে যাবে, সেটা জানেন কি?

১) চুলের মতো চিরুনিও পরিষ্কার করুন শ্যাম্পু দিয়ে। এক মগ জলে অল্প পরিমাণ শ্যাম্পু মিশিয়ে নিন। এবার শ্যাম্পু গোলা জলে চিরুনি ভিজিয়ে রেখে দিন। ঘণ্টাখানেক পর পরিষ্কার জলে চিরুনি ধুয়ে নিন। এতেই আবার নতুনের মতো হয়ে যাবে চিরুনি।

এই খবরটিও পড়ুন

২) বড় দাঁতের চিরুনি পরিষ্কার করতে খুব বেশি ঝক্কি পোহাতে হয় না। সমস্যা হয় সরু দাঁতের চিরুনি পরিষ্কারে। ছোট ও সরু দাঁড়ার চিরুনি হলে সব ময়লা সহজে পরিষ্কার হয় না। প্রথমে শ্যাম্পু গোলা জলে চিরুনি ভিজিয়ে রাখুন। এরপর চিরুনির গায়ে লিক্যুইড সাবান মাখিয়ে নিন। এরপর পুরনো টুথব্রাশ ব্যবহার করে চিরুনির গায়ে জমে থাকা ময়লা ঘষে বের করে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে চিরুনি ধুয়ে নিন।

৩) টিস্যু পেপার দিয়েও চিরুনি পরিষ্কার করতে পারেন। প্রথমে জলে টিস্যু পেপার ভিজিয়ে নিন। এবার ওই ভেজা টিস্যু দিয়ে চিরুনিটি উপর থেকে নীচে ঘষে নিন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিলেই চিরুনি পরিষ্কার হয়ে যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *