Narendra Modi: মনোনয়নের সকালে আবেগঘন মোদী, চোখের কোণে জল, ধরে এলো গলা... - Bengali News | Narendra Modi will file nomination today from baranasi his x handle post on kashi - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: মনোনয়নের সকালে আবেগঘন মোদী, চোখের কোণে জল, ধরে এলো গলা… – Bengali News | Narendra Modi will file nomination today from baranasi his x handle post on kashi

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: X

বারাণসী: আজ মঙ্গলবার কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট তাঁর। কাশীর সঙ্গে নিজের সম্পর্ককে তিনি ব্যাখ্যা করলেন, ‘অদ্ভুত, অভিন্ন, অপ্রতিম’ বলে। বারাণসী থেকে লোকসভা ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী। আজ মনোনয়ন জমা দেবেন তিনি। সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী। থাকবেন ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীও।

সোমবারই বারাণসীতে পৌঁছেছেন নমো। ৬ কিলোমিটার রোড শো করেন তিনি। রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন। ২০১৪ সালে প্রথমবার এই বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও জয়ী হন এখান থেকেই। আবারও ২০২৪ সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী তিনি।

নরেন্দ্র মোদী আজ সকালে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘২০১৪ সালে আমি যখন কাশী আসি আমার মনে হয়েছিল, আমি এখানে এসেছি এমন নয় বা কেউ আমাকে পাঠিয়েছে এমনও নয়। আমায় মা গঙ্গা ডেকেছে। ১০ বছর কেটে গিয়েছে। কাশীর সঙ্গে এখন আমার এমন বন্ধন তৈরি হয়েছে যে আমি বলতে পারি আমার কাশী। একজন মায়ের তার সন্তানের সঙ্গে যে সম্পর্ক, আমার সঙ্গে কাশীর সেই সম্পর্ক। লোকতন্ত্র, তাই মানুষের কাছে আশীর্বাদ চাইব, মানুষ আশীর্বাদ দেবেনও। তবে এই সম্পর্ক জনপ্রতিনিধির নয়, এই সম্পর্ক আলাদা অনুভূতির যা আমি অনুভব করি।’ কথাগুলি বলতে বলতে চোখ ভিজে আসছিল তাঁর, গলা ধরে আসছিল আবেগে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *