Mithun Chakraborty: 'আমি এসে থুতু চাটব, যদি...', তৃণমূলকে তুলোধনা মহাগুরু মিঠুনের - Bengali News | Mithun Chakraborty BJP Leader slams TMC over CAA issue during Lok Sabha Election Campaign - 24 Ghanta Bangla News
Home

Mithun Chakraborty: ‘আমি এসে থুতু চাটব, যদি…’, তৃণমূলকে তুলোধনা মহাগুরু মিঠুনের – Bengali News | Mithun Chakraborty BJP Leader slams TMC over CAA issue during Lok Sabha Election Campaign

Spread the love

কলকাতা: লোকসভা ভোটের প্রচার পর্বে এবার সিএএ ইস্যুতে তৃণমূলের আক্রমণের কড়া জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। ভোট-পর্বে নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূল শিবির। এবার পাল্টা মিঠুন বললেন, তৃণমূল যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তিনি এসে আমজনতার ‘থুতু চাটবেন’। মিঠুন চক্রবর্তীর স্পষ্ট কথা, ‘সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। কারও তাড়িয়ে দেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন হল সিএএ।’

একইসঙ্গে তৃণমূলকে একহাত নিয়ে মিঠুন বলেন, “এরা টাকার বিনিময়ে সবকিছু ভুয়ো করেছে। ভুয়ো আধার কার্ডও করেছে। যাদের ভুয়ো আধার কার্ড রয়েছে, তাদের জন্য সমস্যা হবে। কিন্তু আপনাদের জন্য কোনও সমস্যা হবে না। এটা আমার চ্যালেঞ্জ। তৃণমূল বলছে, সিএএ কার্যকর হওয়া মানে মুসলিমদের তাড়িয়ে দেবে। যদি মনে করেন, এরা যা বলছে, সেটা যদি সত্যি হয়… যদি একজনকেও তাড়ানোর চেষ্টা হয়… আমাকে ডাকবেন, এই মাঠে আপনারা থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটব।”

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেটাতে হাতিয়ার করে ভোটের প্রচার পর্বে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূল। রাজ্যের শাসক দলের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতারা এক সুরে আক্রমণ শানাচ্ছেন পদ্ম শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের প্রচার পর্বে এমনই বলতে শোনা গিয়েছে যে, রাজ্যে সিএএ কার্যকর করতে দেওয়া হবে না। যদিও ইতিমধ্য়েই একাধিকবার পাল্টা প্রতিক্রিয়া এসেছে নরেন্দ্র মোদী, অমিত শাহের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *