KL Rahul: ডিনারে ডাক, ক্যাপ্টেনের কাছে মাথানত করতে বাধ্য হলেন সঞ্জীব গোয়েঙ্কা - Bengali News | LSG owner Sanjiv Goenka hosts KL Rahul for special dinner ahead of crunch Delhi game - 24 Ghanta Bangla News
Home

KL Rahul: ডিনারে ডাক, ক্যাপ্টেনের কাছে মাথানত করতে বাধ্য হলেন সঞ্জীব গোয়েঙ্কা – Bengali News | LSG owner Sanjiv Goenka hosts KL Rahul for special dinner ahead of crunch Delhi game

Spread the love

কলকাতা: বরফ কি গলল? গলুক না গলুক, প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে, তা জানাই ছিল। হলও তাই। ঝামেলা মেটাতে ক্যাপ্টেনের ডাক পড়ল দিল্লির বাড়িতে। সেখানে তাঁর সম্মানে দেওয়া হয়েছিল এক বিশেষ ডিনার। তার পর? খবর যা, ওই নৈশ্যভোজেই রাগ পড়েছে লোকেশ রাহুলের। কয়েক দিন আগেই হায়দরাবাদের বিরুদ্ধে ১০ ওভার পার করার আগেই ১০ উইকেটে হেরে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মাঠেই এলএসজি ক্যাপ্টেনকে ধমকেছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ওই ভিডিয়ো ভাইরাল হতেই চাপ বাড়তে শুরু করে। মালিক হলেই কি যা ইচ্ছে করা যায়? এই প্রশ্ন তুলে দিয়েছিল ক্রিকেটমহল। গোয়েঙ্কা মুখে কুলুপ আঁটলেও টিমের এক মুখপাত্র বলেছিলেন, সব কিছু মিটে গিয়েছে। তা যে দিল্লিতে গোয়েঙ্কার বাসভবনে ডিনারে মিটল, এতদিনে জানা গেল।

মাঠে রাহুলকে ধমকানোর পর রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছিল গোয়েঙ্কাকে। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো টিম মালিকদের উদাহরণ দেওয়া শুরু হয়ে যায়। টিম হারলেও যাঁরা প্লেয়ারদের পাশে থাকার চেষ্টা করেন। লখনউয়ের মালিক টিম হারতেই কেন এমন আচরণ করলেন? সঞ্জীব এমনটা প্রথম করেননি। ধোনির ক্ষেত্রেও ৮ বছর আগে একবার ঘটিয়েছিলেন একই ঘটনা। বোর্ড এ ব্যাপারে কোনও পদক্ষেপ করে কিনা, তা নিয়েও কথা চলছিল। বোর্ডের নির্দেশে কিনা জানা যায়নি, তবে ক্যাপ্টেনকে নরম করতে বাড়িতেই ডেকে পাঠান সোমবার রাতে। সেখানেই বিশেষ ডিনারে রাহুলকে বোঝানোর চেষ্টা করেছেন, তা নিয়ে সন্দেহ নেই।

হায়দরাবাদ ম্যাচের ওই ঘটনার পর রাহুল টিম ছাড়ার কথা ভাবতে শুরু করে দিয়েছিলেন। বাকি দুটো ম্যাচ রয়েছে আইপিএলে। ১৪ মে অর্থাৎ আজ এবং ১৭ জুন। এই দুটো ম্যাচেও নাকি মাঠে নামতে নাও পারেন রাহুল। রাহুল এমন কিছু করলে টিমের সম্মানহানী হবে। তা বুঝতে পেরেই কি তড়িঘড়ি রাহুলকে ডেকে পাঠালেন? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *