Amit Shah at Banga Update: ওদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা, বিজেপির ভোট ব্যাঙ্ক মতুয়া – Bengali News | Amit Shah slams Mamata Banerjee and Rahul Gandhi in Bangaon Rally
মঙ্গলবার (১৪ মে), বনগায় নির্বাচনী প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বললেন তিনি, দেখুন এখানে –
- মমতা বন্দ্যোপাধ্য়ায় মিথ্য়া কথা বলছেন। তিনি বলছেন তিনি গরীব মানুষকে চাল দিচ্ছেন। আসলে এই চাল পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চালই নিজের নামে বিলি করছেন মমতা।
- পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি চলছে। মন্ত্রীরা কোটি কোটি টাকা চুরি করেছেন। একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছেন। ভাইপোর দাপট চলছে। এই দুর্নীতি, ভাইপোর দাপট আটকাতে বিজেপিকে জেতাতে হবে।
- মোদীজি ভারতকে সন্ত্রাসমুক্ত করেছেন। আর মমতা দিদি পশ্চিমবঙ্গে সিন্ডিকেটরাজ, ভাইপোর দাপট, কাটমানি চালু করেছেন। এই সবের পরিবর্তন করতে পারবেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ওদের ভোটব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। আমাদের ভোটব্যাঙ্ক তারা নয়। বিজেপির ভোটব্যাঙ্ক তো মতুয়া সমাজ।
- রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দিদি, রাহুল বাবা সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা যাননি। ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই যাননি। তাঁরা ভয় পেয়েছেন, তাদের ভোটব্যাঙ্ক বিমুখ হয়ে যাবে।
- কংগ্রেস-কমিউনিস্টরা রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। প্রধানমন্ত্রী মোদী আদালতে মামলা জিতেছেন। তারপর প্রাণ প্রতিষ্ঠাও করেছেন।
- কংগ্রেস দলিত বিরোধী। ২০১৩-১৪ সালে তারা ৪১ হাজার কোটির বাজেট দিয়েছিল। ১০ সালে মোদীজি সেই বাজেটকে ১ লক্ষ ৬৫ হাজারে পরিণত করেছেন।
- সিএএ নিয়ে ভয় পাবেন না। আপনাদের অ্যাপ্লিকেশন আপলোড করুন। কেউ সমস্যা পড়লে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করুন।
- মমতা দিদির সময় শেষ। এখানেও মোদীজির নেতৃত্বে বিজেপির সরকার গঠিত হবে।
- ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য দিদি অনুপ্রবেশকারীদের বাংলায় নিয়ে আসছেন। আর তিনি মতুয়া সমাজকে নাগরিকত্ব দিতে চান না। তিনি বলছেন, বাংলায় এটা করতে দেবেন না। কিন্তু, এটা কেন্দ্রের বিষয়।
- যদি তা করেন, তাহলে আমাদের শান্তনু ঠাকুর সকলের ঘরে ঘরে গিয়ে সিএএ-র অধীনে নাগরিকত্ব দেবেন। আমি সকলকে আস্বস্ত করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মিথ্যা কথা বলছেন। দুনিয়ার কোনও শক্তি আমাদের হিন্দু, জৈন, বৌদ্ধ ভাইদের নাগরিকত্ব পাওয়া থেকে আটকাতে পারবে না।
- ৩৮০ আসনে নির্বাচন হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই ২৭০ আসনে জিতে গিয়েছেন। এবার ৪০০ পারের পালা। বাংলা থেকে ৩০ আসনে জেতাতে হবে।
- সবার আগে আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মাকে প্রণাম জানাতে চাই।