Sushil Modi Passes Away: হারাতে পারলেন না ক্যানসারকে, প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল মোদী - Bengali News | Veteran BJP Leader Sushil Modi Passes Away at the age of 72 - 24 Ghanta Bangla News
Home

Sushil Modi Passes Away: হারাতে পারলেন না ক্যানসারকে, প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল মোদী – Bengali News | Veteran BJP Leader Sushil Modi Passes Away at the age of 72

Spread the love

নয়া দিল্লি: প্রয়াত বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। সোমবার দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত এক মাস ধরে দিল্লির এইমসের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বিহারে বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এবারের লোকসভা ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুশীল মোদী। গত ৩ এপ্রিল নিজেই সে কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা।

এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সুশীল মোদী সেদিন লিখেছিলেন, “বিগত ৬ মাস ধরে আমি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছি। আমার মনে হয়, এবার মানুষকে তা বলার সময় এসেছে। আমি এবারের লোকসভা ভোটের কোনও কর্মকাণ্ডে থাকতে পারছি না। আমি প্রধানমন্ত্রী মোদীকে পুরোটা জানিয়েছি। আমি ভারতের প্রতি, বিহারের প্রতি ও দলের প্রতি সবসময় কৃতজ্ঞ।” সুশীল মোদীর এভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তিন দশক ধরে বিহারের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। বিহারের রাজনীতির পরিমণ্ডলে এ এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *