PM Narendra Modi: পাগড়ি মাথায় প্রধানমন্ত্রী মোদী, গুরুদ্বারে পরিবেশন করলেন খাবার – Bengali News | PM Narendra Modi Visits Gurudwara Patna Sahib in Bihar, Serves Food to All Ahead of Election Campaign for Lok Sabha Election 2024
গুরুদ্বার পটনা সাহিবে লঙ্গর সেবা প্রধানমন্ত্রীর।Image Credit source: ANI
পটনা: ভোট আবহেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় পাগড়ি বাঁধলেন তিনি। গুরুদ্বারের লঙ্গরে সেবাও করলেন। ভক্তদের পাতে পরিবেশন করলেন খাবার। প্রধানমন্ত্রীকে এই রূপে দেখে আপ্লুত সবাই।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। তার মাঝেই প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। এ দিন সকালে প্রচার শুরু করার আগে পটনার গুরুদ্বার পটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | PM Narendra Modi serves langar at Gurudwara Patna Sahib in Patna, Bihar pic.twitter.com/FWBdcj40Fe
— ANI (@ANI) May 13, 2024
সাদা কুর্তা, উপরে ধূসর জহরকোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি গুরুদ্বারে প্রণাম ও প্রার্থনা করার পর লঙ্গর সেবায় হাত লাগান। নিজেই গুরুদ্বারে আগত ভক্তদের খাবার পরিবেশন করেন খাবারের বালতি হাতে।