Asansol Lok Sabha: শেষ বেলায় খেল দেখাল TMC? বাচ্চাদের দিয়ে ফলস ভোট! হাতেনাতে ধরলেন CPM-এর জাহানারা – Bengali News | Asansol Lok Sabha: CPM Candidate Jahanara Khan Accused That TMC Use Children For False Vote
বাঁ দিকে জাহানারা, ডানদিকে ভুয়ো ভোটার!Image Credit source: Tv9 Bangla
আসানসোল: ছোট-ছোট শিশুদের দিয়ে ছাপ্পা ভোট দেওয়ানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের উর্দু প্রাইমারি স্কুলে। আর এই ছাপ্পা দেওয়া হাতেনাতে ধরলেন সিপিএম প্রার্থী জাহানারা খান। পরে আবার সেই শিশুদের নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পরে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী ।
ঘটনাটি রানিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ড হোসেন নগর উর্দু প্রাইমারি স্কুলে। এই স্কুলে তৃণমূলের বিরুদ্ধে ফলস ভোট দেওয়ার অভিযোগ তুললেন সিপিএম প্রার্থী। জাহানারা খানকে দেখেই বুথের ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায় এক কিশোরী। যার হাতে নাকি বেশ কিছু কালির দাগ ছিল। জাহানার খানের অভিযোগ, এই বাচ্চাদেরকে বিভিন্ন মৃত মানুষের নামে বা অনুপস্থিত ভোটারদের সুযোগ নিয়ে বারবার ছাপ্পা ভোট দিতে পাঠানো হয়েছে।
জাহানারা বলেন, “সেন্ট্রাল ফোর্স সকাল থেকে দারুণ কাজ করেছে। বুথ পাহারা দিয়েছে। কিন্তু শেষ বেলা নিরাপত্তা ঢিলে ঢালা হওয়াতে এই ঘটনা ঘটেছে। তবে উত্তেজনা চলাকালিন ৬ টা বেজে যায়। বুথের দরজা বন্ধ করে দেয় সেন্ট্রাল ফোর্স। ফিরে যান সিপিএম প্রার্থী জাহানারা খানও। গোটা ঘটনায় প্রিসাইডিং অফিসার এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন।