দুই পুরুষের সঙ্গে বিছানায় স্ত্রী, হোটেল রুমে রগরগে দৃশ্য দেখে কান লাল হয়ে গেল ডাক্তারবাবুর – Bengali News | Uttar Pradesh Doctor Caught his Wife with two men in Hotel Room in Compromising Position, Physical Alteration Happend
লখনউ: সামান্য কথা কাটাকাটি থেকে বচসা, অশান্তি। রাগে বাড়ি ছেড়েছিল স্ত্রী। পরে একাধিকবার বোঝানোর পরও স্ত্রী আর বাড়ি ফেরেননি। তখন থেকেই মনে বাসা বেঁধেছিল সন্দেহ। শেষমেশ হোটেল রুমে হানা দিয়ে স্ত্রীকে হাতেনাতে ধরলেন। যে অবস্থায় স্ত্রীকে দেখতে পেলেন, তাতে লজ্জায়, অপমানে কান লাল হয়ে গেল। দেখলেন, একজন নয়, দুইজন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরলেন চিকিৎসক।
স্ত্রীকে ওই অবস্থায় দেখে আর নিজেকে স্থির রাখতে পারেননি চিকিৎসক। ওই দুই যুবকের সঙ্গে বেধে যায় হাতাহাতি। শেষে হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে আলাদা করেন তাদের। হোটেলেরই কয়েকজন আবার গোটা ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাসগঞ্জে। এক চিকিৎসক তাঁর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এরপরই হাতাহাতি বেধে যায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলাও সরকারি হাসপাতালের চিকিৎসক। ওই চিকিৎসক দম্পতি বিগত এক বছর ধরে আলাদা থাকছেন। দাম্পত্য কলহের পরই তাঁরা আলাদা থাকা শুরু করেছিলেন। কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলা করেননি। সম্প্রতিই ওই চিকিৎসক জানতে পারেন, স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপরে খোঁজ লাগিয়ে তিনি ওই হোটেলে উপস্থিত হন। সেখানের একটি রুম থেকে স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ধৃত দুই যুবকের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দশহরের বাসিন্দা।