VIDEO: কুকুরের গায়ে রং করে পান্ডা সাজিয়েছে, চিড়িয়াখানায় কী চলছে দেখুন... - Bengali News | zoo officials coloured two chow chow dogs to resemble miniature pandas at China - 24 Ghanta Bangla News
Home

VIDEO: কুকুরের গায়ে রং করে পান্ডা সাজিয়েছে, চিড়িয়াখানায় কী চলছে দেখুন… – Bengali News | zoo officials coloured two chow chow dogs to resemble miniature pandas at China

Spread the love

পান্ডা সাজানো হয়েছে দু’টি কুকুরকে। Image Credit source: X

চিন: এসব চিনা মাথাতেই আসে বোধহয়! পূর্ব চিনের একটি চিড়িয়াখানায় সম্প্রতি ধরা পড়েছে দু’টি কুকুর। যাদের অবিকল পান্ডার মতো সাজানো হয়েছিল। কালো, সাদায় রং করে মিনি পান্ডা বলে সাজিয়ে খাঁচার ভিতর ভরে রাখা হয়েছিল দু’টি চাউ চাউ ডগকে। কুকুর দু’টির কাণ্ড কারখানা দেখে প্রথমে দর্শকরা বেশ মজা পাচ্ছিল। তবে অবাকও হচ্ছিল, পান্ডারাও এত ছুটোছুটি করে? তবে বেশিদিন লোককে বোকা বানাতে পারেনি। হাটে হাঁড়ি ভেঙেছেন একদল দর্শকই। জিয়াংসু প্রদেশের তাইঝো চিড়িয়াখানার এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ হইচই চলছে।

১ মে ছুটির দিন। সেদিন চিড়িয়াখানায় রেকর্ড দর্শক টানতে এমন কৌশল নিয়েছিল জিয়াংসুর ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চাউ চাউ ডগের চুল ছেঁটে, মুখে সাদা রং ও গায়ে কালো রং করে একেবারে ছোট পান্ডা সাজিয়ে তুলেছিল।

তবে তাদের আচরণ দেখে অনেকেরই সন্দেহ হয়। বিশেষ করে মাথা ঝাঁকানো দেখে ধন্দ জাগে। বিষয়টি সামনে আসার পর অনেকে নিছক মজা হিসাবে নিলেও, অনেকে মনে করছেন এটা ‘অ্যানিমেল ক্রুয়েলটি’ বা পশুদের প্রতি নৃশংসতার সমান। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, কোনও ক্ষতিকর রঙের ব্যবহার তারা করেনি। কোনও খারাপ পরিকল্পনাও তাদের ছিল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *