Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত ট্রেন চলবে হাওড়া থেকে, রুট সহ সব তথ্য জেনে নিন - Bengali News | Another Vande Bharat train from howrah station, howrah to bhagalpur, know the routes - 24 Ghanta Bangla News
Home

Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত ট্রেন চলবে হাওড়া থেকে, রুট সহ সব তথ্য জেনে নিন – Bengali News | Another Vande Bharat train from howrah station, howrah to bhagalpur, know the routes

Spread the love

বন্দে ভারত। ফাইল চিত্রImage Credit source: PTI

কলকাতা: আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে বাংলা। হাওড়া স্টেসন থেকে ছাড়বে নতুন বন্দে ভারত। সম্প্রতি রেলের তরফে যে সব নতুন ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই বন্দে ভারত অন্যতম। বর্তমানে বাংলায় মোট ৬টি বন্দে ভারত চলে, এর মধ্য হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের ট্রেনের চাহিদা অনেক বেশি। তবে আরও একটি ট্রেন চালানোর ঘোষ বাংলার জন্য় সুখবর।

হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত যাবে এই নতুন বন্দে ভারত ট্রেন। এই ট্রেন প্রায় ৪৩৯.৫৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। সাহেবগঞ্জ, বারহারওয়া, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধামের মতো স্টেশনগুলিতে থামবে ওই ট্রেন।

সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেনটি। শুধুমাত্র বুধবার এই বন্দে ভারত চলবে না। সকাল ৬টা ১৫ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে ট্রেন, হাওড়া পৌঁছবে দুপুর ২ টো ২৫ মিনিটে। আর দুপুর ১ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে ভাগলপুর পৌঁছবে রাত ৯টা ৫৫ মিনিটে। অর্থাৎ সব মিলিয়ে সময় লাগছে ৭ ঘণ্টা ৩০ মিনিট। এই ট্রেন থাকবে আটটি কোচ।

কবে থেকে ট্রেনটি চলবে, তা লোকসভা নির্বাচনের পর ঘোষণা করা হবে বলে রেল সূত্রে খবর। হাওড়া-ভাগলপুর বন্দে ভারত ছাড়াও তিনটি নতুন বন্দে ভারত মেট্রো চালু করছে রেল। এর মধ্যে দুটি পাচ্ছে বাংলা। জামালপুর থেকে মালদহ, ভাগলপুর থেকে হাওড়া ও ভাগলপুর থেকে দেওঘর। ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ১১০ থেকে ১৩০ কিলোমিটার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *