Justice Amrita Sinha: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court rejected case against Justice Amrita Sinha’s husband
কলকাতা:
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে রাজ্যের উদ্দেশে শীর্ষ আদালতের মন্তব্য, “এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না।” তবে পুলিশের স্ট্যাটাস রিপোর্ট এবং চার্জশিট নিয়ে কোনও মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট।
একটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে’র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে ওই অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। সিআইডি আধিকারিকরা আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদও করেন।
সবিস্তারে আসছে…