IT Raid: শাসক 'ঘনিষ্ঠ' একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা! কীসের সন্ধান চলছে হুগলিতে - Bengali News | Income Tax Raid in residence and office of several businessman of Hooghly - 24 Ghanta Bangla News
Home

IT Raid: শাসক ‘ঘনিষ্ঠ’ একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা! কীসের সন্ধান চলছে হুগলিতে – Bengali News | Income Tax Raid in residence and office of several businessman of Hooghly

Spread the love

হুগলি: আগামী ২০ মে হুগলিতে লোকসভা ভোট। তার আগে শুক্রবার সকালে আচমকা হুগলির মগরায় আয়কর হানা। আয়কর দফতরের অভিযান চলছে হুগলির বাঁশবেড়িয়া এলাকাতেও। এই দুই এলাকার একাধিক ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি অভিযান। সূত্রের খবর, যে সব ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে এদিন আয়কর হানা হয়েছে, তাঁরা সকলেই তৃণমূলের ‘ঘনিষ্ঠ’। এদিন সাত সকালের সিআরপিএফ-এর জওয়ানদের সঙ্গে নিয়ে মগরা ও বাঁশবেড়িয়া এলাকায় ওই ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর। সকাল থেকে শুরু করে এখনও চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর্ব। যদিও কীসের সন্ধানে এদিনের অভিযান, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *