'জীবিত কেন, মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না আমায়', বিরোধীদের হুঙ্কার মোদীর - Bengali News | PM Narendra Modi Attacks Congress, Shiv Sena UBT, Says Indian Mothers will Protect Him - 24 Ghanta Bangla News
Home

‘জীবিত কেন, মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না আমায়’, বিরোধীদের হুঙ্কার মোদীর – Bengali News | PM Narendra Modi Attacks Congress, Shiv Sena UBT, Says Indian Mothers will Protect Him

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

মুম্বই: লোকসভা নির্বাচনের যত ধাপ এগোচ্ছে, ততই চড়ছে রাজনীতির পারদ। শাসক-বিরোধীর মধ্যে আক্রমণও বাড়ছে। সম্প্রতিই প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছে শিবসেনা (ইউবিটি)। এবার তার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বললেন, “জীবিত কেন, মৃত্যুর পরও আমায় মাটিতে পুঁততে পারবে না।”

মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-কে আক্রমণ করে বলেন, “এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে। একদিকে কংগ্রেস রয়েছে, যারা আমায় বলে, মোদী তেরি কবর খুদেগি। আরেকদিকে এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমায় গালি দেওয়ার সময়ও এরা তুষ্টিকরণের দিকে পুরো খেয়াল রাখে। আমায় বলছে মোদী তেরি কবর খুদেগি, জ্যান্ত পুঁতে দেবে। এতে নিজের ভোটব্যাঙ্ক পছন্দ করবে এমন গালি দেবে নাকি।”

বাল ঠাকরের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, “আমার ভাবলে দুঃখ হয় যে বালাসাহেব ঠাকরের এই সব দেখে কতটা দুঃখ হয়। এই নকল শিবসেনার লোকেরা বিস্ফোরণ-হামলার সঙ্গে যুক্তদেরও নিজেদের সঙ্গে প্রচারে নিয়ে যাচ্ছে। বিহারে জেল খাটা নেতাকে কাঁধে নিয়ে ঘুরছে, মহারাষ্ট্রে বিস্ফোরণের অভিযুক্তকে কাঁধে নিয়ে ঘুরছে। কীভাবে পাপীদের নিয়ে এদের চলতে হচ্ছে, এটা নিয়ে ভাববেন। এই জন্য ওঁরা আমায় মাটিতে পোঁতার স্বপ্ন দেখছে। কিন্তু এই মাতৃশক্তি আমায় রক্ষা করবে। মাতৃশক্তির এত আশীর্বাদ রয়েছে যে এরা আমার জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *