Pandua Bomb Blast: আগের পক্ষের স্বামীর ঔরসের সন্তানকে বোমা ওড়াতে চেয়েছিলেন রীতা? বিহারে বসে মহিলার স্বামী কী ছক কষেছিলেন? - Bengali News | Pandua bomb blast: Police arrested Rita' husband from Bihar - 24 Ghanta Bangla News
Home

Pandua Bomb Blast: আগের পক্ষের স্বামীর ঔরসের সন্তানকে বোমা ওড়াতে চেয়েছিলেন রীতা? বিহারে বসে মহিলার স্বামী কী ছক কষেছিলেন? – Bengali News | Pandua bomb blast: Police arrested Rita’ husband from Bihar

পাণডুয়া বিস্ফোরণে গ্রেফতার আরও এক Image Credit source: TV9 Bangla

হুগলি: পাণ্ডুয়া বোমা বিস্ফোরণে কিশোর মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বিহার থেকে দেবাশিস সরকার নামে এক যুবককে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগে ওই বিস্ফোরণেই আহত এক কিশোরের মা রীতা মণ্ডল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বর্তমান স্বামী দেবাশিসকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন দেবাশিস বিহারের মুঙ্গেরে থাকেন। প্রাক্তনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাস চারেক আগে রীতা বিয়ে করেন দেবাশিসকে। ঘটনার দিন অর্থাৎ গত ৬ মে রীতা পাণ্ডুয়ায় তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেদিন দেবাশিস কোথায় ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর রীতার প্রাক্তন স্বামী সুখদেব বল্লভ অভিযোগ দায়ের করেন, তাঁর ছেলেকে খুনের উদ্দেশ্যেই নেতাজি পল্লিতে বোমা রাখা হয়েছিল। আর সেই ঘটনায় রীতা ও তাঁর বর্তমানে স্বামী জড়িত। অভিযোগের ভিত্তিতে রীতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দেবাশিসকে গ্রেফতার করে।

পুকুরপাড়ে বোমা রাখা ছিল। আর বোমা বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। আর তাতে মৃত্যু হয় মামার বাড়ি বেড়াতে আসা পাল্লা রোডের কিশোর রাজ বিশ্বাসের।গুরুতর আহত হয় রীতার ছেলে-সহ দুই কিশোর। তাদের চিকিৎসা চলছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশি তদন্তে খুশি নন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুধবারই বিজেপি পাণ্ডুয়া থানায় বিক্ষোভ দেখায়।সঠিক তদন্ত দাবি তুলেছেন তাঁরা। ঘটনার গুরত্ব বুঝে তদন্তভার দেওয়া হয় একজন ইন্সপেক্টর পদ পর্যাদার অফিসারকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *