Sam Pitroda: ভারতীয়রা দেখতে চিনা-আফ্রিকানদের মতো! ফের বিতর্কে স্যাম পিত্রোদা - Bengali News | BJP slams Sam Pitroda as he says people in east look Chinese, South like African - 24 Ghanta Bangla News
Home

Sam Pitroda: ভারতীয়রা দেখতে চিনা-আফ্রিকানদের মতো! ফের বিতর্কে স্যাম পিত্রোদা – Bengali News | BJP slams Sam Pitroda as he says people in east look Chinese, South like African

Spread the love

ফের কংগ্রেসকে বিপদে ফেললেন স্যাম পিত্রোদাImage Credit source: Twitter

নয়া দিল্লি: নির্বাচন চলছে। অপর পক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্র খুঁজছে সব দলই। গত মাসে এমন এক অস্ত্র বিজেপির হাতে তুলে দিয়েছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা, স্যাম পিত্রোদা। মার্কিন যুক্তরাষ্ট্রে যে উত্তরাধিকার কর চালু রয়েছে, তা ভারতেও চালু করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপর বিজেপির প্রচারে যুক্ত হয়েছে নতুন এক অস্ত্র, কংগ্রেস পৈত্রিক সম্পত্তি ছিনিয়ে নেবে। সেই মন্তব্যের জের কাটতে না কাটতেই, এবার আরও একবার মুখ খুলে বিতর্কে জড়ালেন পিত্রোদা। ‘দ্য স্টেটসম্যান’-কে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে, তিনি বলেছেন, পূর্ব ভারতের বাসিন্দারা চিনাদের মতো দেখতে। পশ্চিম ভারতীয়রা দেখতে আরবের বাসিন্দাদের মতো। উত্তর ভারতের বাসিন্দারা দেখতে শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণ ভারতীয়রা দেখতে আফ্রিকানদের মতো।

বিশ্বের সামনে গণতন্ত্রের উদাহরণ হিসেবে ভারতের মান-মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন পিত্রোদা। তিনি দাবি করেন, ৭৫ বছর ধরে দেশের মানুষ অত্যন্ত সুখে ছিলেন। কিছু কিছু সংঘর্ষ বাদ দিলে, ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে ছিলেন। অথচ, ভারতবর্ষ বৈচিত্রে ভরা। পিত্রোদা বলেন, “ভারতের মতো বৈচিত্র্যময় একটি দেশকে আমরা একসঙ্গে ধরে রাখতে পেরেছি। এখানে পূর্বের মানুষ দেখতে চিনাদের মতো। পশ্চিমের মানুষ দেখতে আরবিদের মতো। উত্তরের মানুষ দেখতে হয়তো শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণের মানুষ দেখতে আফ্রিকানদের মতো। এই পার্থক্য কোন বিষয়ই নয়। এখানে সবাই ভাই-বোনের মতো থাকে। আমরা সকলেই ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম, রীতিনীতি এবং খাদ্যাভাসকে সম্মান করি। এটাই ভারত। আমার মতে, এখানে প্রত্যেকের নিজের নিজের জায়গা আছে। সবাই একটু একটু করে আপস করে চলে।”

ভারতের বৈচিত্রকে তুলে ধরার তাগিদেই পিত্রোদা এই মন্তব্য করেছেন। তবে, দেশের একেকটি অংশের বাসিন্দাদের, বিশ্বের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তুলনা করা, বড় বিতর্কের জন্ম দিয়েছে। একযোগে বিজেপি নেতারা তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। স্যাম পিত্রোদার মন্তব্য বর্ণবিদ্বেষী বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “স্যাম ভাই, আমি উত্তর-পূর্বের বাসিন্দা এবং আমি দেখতে ভারতীয়র মতো।” বিদেশে থাকা কংগ্রেসী নেতা ভারত সম্পর্কে কিছু বোঝেন না বলে প্রত্যাঘাত করেছেন তিনি। পিত্রোদার মন্তব্য ‘বর্ণবিদ্বেষী’ এবং ‘বিভেদকামী’ বলে দাবি করেছেন অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, “ভারতীয়দের চাইনিজ এবং আফ্রিকান বলাটা অত্যন্ত খারাপ।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *