হাত পা বেঁধে মার, যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! রোজ রাতেই স্বামীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটাত স্ত্রী - Bengali News | Uttar Pradesh Woman Allegedly Torture Husband, Burned his Private Parts with Cigarette, Arrested - 24 Ghanta Bangla News
Home

হাত পা বেঁধে মার, যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! রোজ রাতেই স্বামীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটাত স্ত্রী – Bengali News | Uttar Pradesh Woman Allegedly Torture Husband, Burned his Private Parts with Cigarette, Arrested

লখনউ: বিয়ের পরই স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন স্ত্রী। পরিবারের সদস্যরাও ভেবেছিলেন যে আলাদা সংসারে হয়তো সুখে-শান্তিতে থাকবে স্বামী-স্ত্রী। কিন্তু বন্ধ ঘরের ভিতরে যে কী চলত, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। স্ত্রীর হাতে চরম নির্যাতনের শিকার স্বামী। তাঁর হাত-পা বেঁধে, শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দিল স্ত্রী। এমনকী, সিগারেট দিয়ে স্বামীর যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বিজনৌরে। এক মহিলার বিরুদ্ধে তাঁর স্বামী শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন গত ৫ মে। ওই ব্যক্তির এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মহিলাকে। ইতিমধ্যেই পুলিশের হাতে সিসিটিভি ফুটেজও এসেছে, যেখানে ওই মহিলাকে শারীরিক নির্যাতন করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলা তাঁর স্বামীর হাত-পা বেঁধে অত্যাচার করতেন। সিগারেট দিয়ে পুড়িয়ে দিতেন শরীরের বিভিন্ন অংশ। এমনকী ওই ব্যক্তির যৌনাঙ্গও পুড়িয়ে দেন তাঁর স্ত্রী।

পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে, তাতে দেখা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর বুকের উপরে বসে, তাঁর গলা টিপে ধরেছেন। সিগারেট দিয়ে ছ্যাঁকা দিতেও দেখা যায়।

নির্যাতিত ব্যক্তির অভিযোগ, এক বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পরই স্ত্রীর জেদে আলাদা হয়ে যান। কিন্তু এরপর আলাদা বাড়িতে এসে স্ত্রীর নির্যাতন শুরু হয়। কথায় কথায় মারধর করতেন স্ত্রী। ওই ব্যক্তিকে নেশার জিনিস খাইয়ে যৌন নির্যাতনও করতেন।

স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্যাতন, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *