SSC Case: মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়! 'সুপ্রিম' দুয়ারে স্বস্তির নিঃশ্বাস রাজ্যের - Bengali News | West Bengal Government big relief in SSC Case in Supreme Court, no coercive action against members of state cabinet - 24 Ghanta Bangla News
Home

SSC Case: মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়! ‘সুপ্রিম’ দুয়ারে স্বস্তির নিঃশ্বাস রাজ্যের – Bengali News | West Bengal Government big relief in SSC Case in Supreme Court, no coercive action against members of state cabinet

Spread the love

নয়া দিল্লি: সুপ্রিম দুয়ারে আপাতত ‘স্বস্তি’ রাজ্য সরকারের। সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত তদন্তে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। জানিয়ে দিল শীর্ষ আদালত। যদিও আদালত জানিয়েছে, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। চাকরিহারাদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ি জানাচ্ছেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ‘আদালত বলেছে মামলাটি তাড়াতাড়ি শেষ করতে হবে। মামলাটি যেহেতু এখন শেষ করা যাচ্ছে না, সেই জন্য ১৬ তারিখ মামলাটির পরবর্তী শুনানি রাখা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে হাইকোর্টের রায়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শুরু হতে প্রথমেই সওয়াল শুরু করে রাজ্য। হাইকোর্টের নির্দেশে সুপার নিউমেরারি পোস্টের উপর সিবিআই তদন্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে সওয়াল করে রাজ্য।

রাজ্যের তরফে যুক্তি দেখানো হয়, সুপার নিউমেরারি পোস্টের মাধ্যমে অতিরিক্ত শূন্যপদে কোনও নিয়োগ হয়নি। ফলে সেখানে অযোগ্যদের ঢোকানোর কোনও প্রশ্নই ওঠে না বলে যুক্তি রাজ্যের। সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ওই তদন্তে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *