Lok Sabha Election 2024 LIVE: ৯৩টি আসন, ১৩০০ জনেরও বেশি প্রার্থী…আজ তৃতীয় দফার ভোটে অমিত শাহর ভাগ্য নির্ধারণ – Bengali News | Lok Sabha Election 2024 Phase 3 Voting Live News and Updates in Bangla TMC, BJP, CPM polling percentage Latest News
আজ মঙ্গলবার (৭ মে) লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪ আসন। এই ৯৩টি আসনের জন্য ১৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২০ জন মহিলা প্রার্থী আছেন। তৃতীয় দফায় ভোটই এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুজরাট, কর্নাটক, বিহার এবং মধ্য প্রদেশ সহ যে রাজ্যগুলিতে এদিন ভোটগ্রহণ হচ্ছে, সেই রাজ্যগুলির অধিকাংশ আসনগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল বিজেপি। এবার তারা ৪০০ আসন পার করার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্যপূরণের পথে, এদিনের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলিতে বিজেপি তাদের প্রাপ্ত আসন ধরে রাখতে পারবে, না, বেগ দেবে ইন্ডিয়া জোট? সেই দিকেই নজর থাকবে সকলের। তৃতীয় দফার ভোটগ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে, চোখ রাখুন এখানে –