Bhagabangola By-Election 2024: বাম-কংগ্রেস হাত মিলিয়ে খেলা ঘুরিয়ে দেবে না তো? আজ নজর ভগবানগোলা উপনির্বাচনেও - Bengali News | Bhagabangola Assembly By Election 2024 congress left alliance may become factor in this vote TMC BJP CPM Polling Percentage - 24 Ghanta Bangla News
Home

Bhagabangola By-Election 2024: বাম-কংগ্রেস হাত মিলিয়ে খেলা ঘুরিয়ে দেবে না তো? আজ নজর ভগবানগোলা উপনির্বাচনেও – Bengali News | Bhagabangola Assembly By Election 2024 congress left alliance may become factor in this vote TMC BJP CPM Polling Percentage

Spread the love

ভগবানগোলা: মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। আজ মঙ্গলবার মুর্শিদাবাদে লোকসভা ভোটের পাশাপাশি ভগবানগোলায় উপনির্বাচনও। তৃণমূল এখানে প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে। অঞ্জু বেগম কংগ্রেসের প্রার্থী। বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকারকে।

প্রায় ৬৮.০৫ শতাংশ ভোট পেয়েছে ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সেই থেকে এই আসন বিধায়কহীন। হাত ঘুরিয়ে কখনও বাম, কখনও কংগ্রেস দখলে রেখেছে এই কেন্দ্রটি। তবে ২০২১-এর ভোটে পালা বদল ঘটে এখানে। ফোটে ঘাসফুল।

উপনির্বাচনে সেই জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল। অন্যদিকে কংগ্রেসও জোর কামড় বসাতে চাইছে। এবার তাদের হাত শক্ত করতে বামেরাও পাশে। ফলে বাম-কংগ্রেস এক হয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে কি না তা নিয়েই চর্চা চলছে।

ভগবানগোলা বিধানসভার মধ্যে ভগবানগোলা-১ ও ভগবানগোলা-২ ব্লকে ভোটার সংখ্যা ১ লাখের উপরে। ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতিতে এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী তৃণমূল। একাধিক গ্রামপঞ্চায়েতেও তৃণমূল শক্তি সঞ্চয় করেছে বলে তাদের দাবি। কিন্তু খেলা হতে পারে অন্য পাটিগণিতে।

পঞ্চায়েত ভোটে বাম ও কংগ্রেস এককভাবে দাঁত ফোটাতে না পারলেও, তাদের সম্মিলিত ভোট কিন্তু তৃণমূলের থেকে বেশিই হয়ে যাবে। যদিও এই ভগবানগোলায় আবার বাম-কংগ্রেসের সম্পর্ক অতীতে অম্লমধুরই থেকেছে। তবে এবার মহম্মদ সেলিম ও অধীর চৌধুরীর ‘মিত্রভাব’ ভোটবাক্সে প্রভাব ফেলবে বলেই দাবি তাদের। এই আবহে ভগবানগোলা কার হাতে থাকবে, মঙ্গলবার সে ভবিষ্যৎও নির্ধারণ হয়ে যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *