Adrit Roy, Kaushambi Chakraborty: আগেই বিয়ে সারলেন আদৃত-কৌশাম্বী? – Bengali News | Adrit kaushambi already got married
কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ীর আদর
৫৪ বছর পূর্ণ করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তৃতীয় বার বিয়ের পর এই তাঁর প্রথম জন্মদিন। কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী চট্টরাজ কিছু করবেন না তা কী করে হয়? যা কাঞ্চন পছন্দ করেন না, তাঁকে দিয়ে করালেন সেই কাজই। রাত বারোটায় কেক কেটেছেন। এখানেই শেষ নয়, শ্রীময়ী ভাল রান্না করেন। নিজের হাতে ইলিশ ও ভেটকিও রান্না করেছেন কাঞ্চনের জন্য।
মেয়ের রেজাল্ট
আইএসসিতে অসাধারণ রেজাল্ট করেছেন শ্রীলেখা মিত্রের একমাত্র মেয়ে মাইয়া। টিভিনাইন বাংলাকে শ্রীলেখা বলেন, “মাইয়া এতটাই প্রচারবিমুখ যে নিজের নম্বর বলতেই চায় না। শুধু এটুকু বলতে পারি, আইসিএসইতে যা পেয়েছিল তার থেকেও বেশি নম্বর পেয়েছে এইবার।” স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ের এই সুখবরে সামিল হতে হাজির থাকবেন প্রাক্তন স্বামীও।
আগেই বিয়ে সারলেন আদৃত-কৌশাম্বী?
ঠিক ছিল আগামী ৯ এপ্রিল মাসে বিয়ে করবেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সেই মতোই চলছিল প্রস্তুতি। কিন্তু এ কী! বিয়ের দিনের আগেই বিয়ে করে ফেললেন তাঁরা! ভক্তদের মধ্যে প্রবল চাঞ্চল্য। প্রশ্ন এসেছে, “হঠাৎ করেই কী এমন হল যে বিয়েটা এগিয়ে আনলেন?” জানিয়ে রাখা যাক, মোটেও বিয়ে এগিয়ে আসেনি তাঁদের। এই মুহূর্তে নানা জায়গায় আইবুড়োভাত খাচ্ছেন তাঁরা। সেখানেই ওই মালাবদলের আয়োজন।
পরমব্রতকে প্রশ্ন
পোষ্য নিনার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা প্রযোজক পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার ক্যাপশনে লিখেছিলেন নিনার সঙ্গে তার বাবা। কমেন্ট বক্স ভরে উঠেছে অনুরাগীদের জিজ্ঞাসায়, “কবে যে একটা পুচকু হবে পরমদার আমরা পিসি হব।”
জুন আন্টিকে পরামর্শ নেটিজেন্দের
রোশনাই ধারাবাহিকে ফের খলনায়িকের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়। তাঁরাই অতীতে জুটি হিসেবে অভিনয় করেছিলেন শ্রীময়ী ধারাবাহিকে। সুদীপের সঙ্গে ছবি পোস্ট করাতেই ট্রোলের মুখে ঊষসী। তাতে দেখা যাচ্ছে সুদীপের প্যান্ট ফাটা। সুদীপের প্যান্ট সেলাই এর পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।
সুখবর দিলেন অভিষেক
আসছে হাউসফুল ছবির সিক্যোয়েল। হাউসফুল ৫ ছবি নিয়ে বেশ কিছু মাস ধরেই জল্পনা তুঙ্গে। অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখের নাম সামনে এলেও জানা যাচ্ছিল না অভিষেক বচ্চন এ ছবিতে থাকছেন কি না। এবার সেই রহস্য হল খোলসা। অভিষেকও যোগ দিলেন প্রজেক্টে। শীঘ্রই শুরু ছবির শুটিং।
গরমে নাজেহাল অক্ষয়
নেই সামার ভ্যাকেশন। রাতদিন এক করে শুটিং করছেন অক্ষয় কুমার। জলি এলএলবি ত্রি ছবির সেট থেকে এবার ছবি ভাইরাল। যেখানে দেখা গেল ভেজা তোয়ালে নিয়ে বসে আছেন তিনি। শটের মাঝে খানিক বিশ্রামে অক্কি।
এ কী বললেন কঙ্গনা?
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা রানাওয়াত বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী। তিনি প্রচারে এখন ব্যস্ত। আর তারই মাঝে বলে বসলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনজির পর ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমন ভালবাসা ও সম্মান পেয়ে থাকেন, তবেসেটা আমি। যা নিয়ে নেটপাড়ায় শোরগোল তুঙ্গে।
হানির স্বীকারোক্তি
সম্প্রতি এক কনসার্টে গান গেয়েছেন হানি সিং। মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার আগে নিজের মুখে বলেছেন জীবনের এক কালো অধ্যায়ের কথা। পাঁচ বছর নাকি হানি সিংয়ের নষ্ট হয়েছে গাঁজার কারণে। তরুণ প্রজন্মকে সেই নেশা থেকে বিরত থাকতে বলেছেন হানি। বলেছেন, “গাঁজার কারণেই আমার পাঁচ বছর নষ্ট হয়েছে জীবনের। কেউ করবেন না দয়া করে।”