৫৪ বছর হল কাঞ্চনের, জন্মদিনে জোর করে এই কাজ করালেন শ্রীময়ী! – Bengali News | Shreemoyee chattoraj celebrates kanchan mallicks birthday
৫৪ বছর পূর্ণ করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তৃতীয় বার বিয়ের পর এই তাঁর প্রথম জন্মদিন। কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী চট্টরাজ কিছু করবেন না তা কী করে হয়? কিছু দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু স্বামীর জন্মদিন সেলিব্রেশনে কোনও খামতি রাখলেন না শ্রীময়ী। যা কাঞ্চন পছন্দ করেন না, তাঁকে দিয়ে করালেন সেই কাজই। রাত বারোটায় কেক কেটেছেন। এমনিতে এই সব কেক কাটা কাঞ্চনের পছন্দ না হলেও স্ত্রীকে না করতে পারেননি তিনি। এখানেই শেষ নয়, শ্রীময়ী ভাল রান্না করেন। নিজের হাতে ইলিশ ও ভেটকিও রান্না করেছেন কাঞ্চনের জন্য। আজ আর প্রচার নয়। বরং সময় কাটাবেন পরিবারের সঙ্গেই।
কাঞ্চনকে নিয়ে এক প্রেমমাখা পোস্টও করেছেন শ্রীময়ী। তিনি লেখেন, “শুভ জন্মদিন। আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে ভালবাসা। জীবনে তোমার মতো একজনকে পেয়ে আমি কৃতজ্ঞ। তুমি যেমন আবার হৃদয় আনন্দে ভরিয়ে রাখো, ঠিক তেমনই তোমায় হৃদয়ও যেন এমন ভালবাসায় পূর্ণ হয়ে থাকে।”
কিছু দিন আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চনকে ঘিরে সৃষ্টি হয়েছিল এক বিতর্কের। কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে কল্যাণের সঙ্গে বেরতে চেয়েছিলেন কাঞ্চন। তবে তাঁকে জিপ থেকে নামিয়ে কল্যাণ বলেন, “তোমায় দেখে মহিলারা রি-অ্যাক্ট করছেন।” এই নিয়ে কম জলঘোলা হয়নি। কল্যাণ না উঠতে দিলেন দিন কয়েক আগে কাঞ্চনকে নিয়ে নিজের কেন্দ্রে প্রচার করেছিলেন দেব।