ভারতের নুন খেয়ে বেঁচে আছে চিন! পাতের ডাল-মাছও দেয় আমাদের দেশই – Bengali News | From Salt to Rice, Lentil, Here’s What China Imports From India
ভারতের কাছ থেকে চিন কী কী আমদানি করে?Image Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: পড়শি দেশ হলেও, বন্ধুত্বের থেকে শত্রুতাই বেশি করে চিন। আগে যুদ্ধ যেমন করেছে, এখনও সীমান্ত নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে। বিশ্বমঞ্চেও চিন বরাবর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কেবল ভারতের বিরোধিতা করার জন্যই। কিন্তু জানেন কী, খাবার থেকে নির্মাণ সামগ্রী-বিভিন্ন জিনিসের জন্য ভারতের দিকেই মুখিয়ে থাকে চিন?
গ্লোবাল ট্রেড রিসার্চ রিপোর্ট অনুযায়ী, বিগত ১৫ বছরে চিনের তুলনায় ভারতের আমদানি ২.৩ গুণ বেড়েছে। চিনের সঙ্গে বাণিজ্য়িক সম্পর্কের ক্ষেত্রে অনেকেরই ধারণা, ভারত সবথেকে বেশি ইলেকট্রনিক পণ্য আমদানি করে চিন থেকে। তা কিন্তু নয়, বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে রাসায়নিক, টেক্সটাইল ও ওষুধ সহ নানা পণ্য ভারতে রফতানি করে চিন।
অন্যদিকে, ভারতও চিনে বিভিন্ন জিনিস রফতানি করে। তার মধ্যে মশলা, চাল, ডাল, প্রক্রিয়াজাত ফল, প্রক্রিয়াজাত খাবার সহ একাধিক জিনিস রয়েছে। তবে সবথেকে বেশি যে পণ্য রফতানি হয়, তা হল নুন। চিনের নুনের চাহিদার প্রায় পুরোটাই মেটায় ভারত। চিনই সবথেকে বেশি নুন কেনে ভারতের কাছ থেকে। এরপরে রয়েছে মেক্সিকো, অস্ট্রেলিয়ার মতো দেশ। পাকিস্তানও ভারতের থেকে নুন আমদানি করে।
চিন এছাড়াও মাছ, ভেষজ তেল, বিভিন্ন দামি রত্ন, গহনা, প্লাস্টিকের সামগ্রী, বৈদ্যুতিন সরঞ্জাম কেনে। নির্মাণ সামগ্রীর মধ্যে লোহা ও ইস্পাতও আমদানি করে ভারত থেকেই।